পুবের কলম ওয়েব ডেস্ক: সমবায়ই বিকল্প অর্থনীতি। এই ব্যবস্থাকে শক্তিশালী করতে পারলে নতুন অর্থনৈতিক দিগন্ত খুলে যাবে। সোমবার মধ্যমগ্রামে একটি মহিলা পরিচালিত সমবায় সমিতির অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের স্বার্থে সমবায়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উপর বিশেষ জোর দেন তিনি।
আরও পড়ুন:
এদিনের অনুষ্ঠানে বিগত ১৫ বছরে সমবায় আন্দোলন অবহেলিত হয়েছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে তিনি বলেন, আগে কাউকে কিছু বোঝালেও তিনি বুঝতেন না। কেউ কিছু বলতে গেলেই বলতেন যে তিনি সব জানেন। আর সেখানে বর্তমান মুখ্যমন্ত্রী মনে করেন, তিনি সামান্যই জানেন এবং এখনও অনেক কিছুই শিখছেন।
শুভেন্দু অধিকারী জানান, বিগত সরকার সমবায় কী জিনিস, তা বোঝার চেষ্টাই করেনি। স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে শুরু করে প্রাইমারি সমিতিগুলিতেও বহু বছর ধরে কোনও নির্বাচন হয়নি। তবে তাঁর নেতৃত্বাধীন বর্তমান সরকার এই ব্যবস্থাকে সব রকম ভাবে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর বলে প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
সমবায় সমিতির বোর্ড অফ ডিরেক্টরসদের উদ্দেশে এ দিন মূলত দু'টি পরামর্শ দেন শুভেন্দু অধিকারী।
প্রথমত, ঋণ দেওয়া এবং তা আদায়ের ক্ষেত্রে স্বজনপোষণ ও রাজনৈতিক সংকীর্ণতা থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। ব্যক্তিগত সম্পর্ক বা আত্মীয়তা বাড়িতে রেখে আসার পরামর্শ দেওয়ার পাশাপাশি, প্রতি বছর সেপ্টেম্বরের মধ্যে সমিতির অডিট শেষ করার নির্দেশ দেন তিনি। দ্বিতীয়ত, সমিতির পরিচালন বা ম্যানেজমেন্ট খরচ কমানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, একাধিক উপহার দিয়ে অতিথি বরণের কোনও প্রয়োজন নেই। ফুল, উত্তরীয় বা স্মারকের মধ্যে যে কোনও একটি জিনিস ব্যবহার করলেই চলবে। কারণ, ম্যানেজমেন্টের এই অতিরিক্ত খরচ আদতে সাধারণের পকেট থেকেই যায়।