'রিচ ড্যাড পুওর ড্যাড’ বইয়ের লেখক রবার্ট কিওসাকি জানিয়েছেন, তাঁর রিয়েল এস্টেট বিনিয়োগের বিপরীতে প্রায় ১.২ বিলিয়ন ডলারের ঋণ রয়েছে। তবে বিপুল এই দেনাকে তিনি ব্যর্থতা হিসেবে দেখছেন না। বরং আয় তৈরি করা সম্পদের জন্য ঋণকে কৌশলগতভাবে ব্যবহার করা যায় বলেই তাঁর দাবি।
আরও পড়ুন:
সম্প্রতি এক পডকাস্টে কিওসাকি বলেন, ঋণকে বিনিয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হলে আগে আর্থিক বিষয়ে যথেষ্ট শিক্ষা নেওয়া প্রয়োজন। তাঁর সাবেক স্ত্রী ও ব্যবসায়িক অংশীদার কিম কিওসাকির দাবি, ১.২ বিলিয়ন ডলারের পুরোটা রবার্টের ব্যক্তিগত ঋণ নয়।
যৌথ মালিকানাধীন প্রায় ১,৫০০টি অ্যাপার্টমেন্ট ও আবাসন প্রকল্পের বিপরীতে এই ঋণ নেওয়া হয়েছে।আরও পড়ুন:
কিওসাকির কৌশল হলো, সম্পত্তির মূল্য বাড়লে সেই ইক্যুইটির বিপরীতে নতুন ঋণ নিয়ে তা পরবর্তী বিনিয়োগে ব্যবহার করা। তবে বিশেষজ্ঞদের সতর্কতা, সম্পদের দাম কমে গেলে এই কৌশলই বড় আর্থিক ঝুঁকি তৈরি করতে পারে।
আরও পড়ুন:
১৯৯৭ সালে প্রকাশিত ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইটি বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা পায় এবং কোটি কোটি কপি বিক্রি হয়। বইটির মাধ্যমে কিওসাকি আর্থিক শিক্ষা ও বিনিয়োগের মাধ্যমে সম্পদ তৈরির ধারণা জনপ্রিয় করেন।