হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ ও মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন সেনাদের লক্ষ্য করে আইআরজিসির হামলার জবাবে ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড আইআরজিসির বিভিন্ন লক্ষ্যবস্তুতে এই অভিযান চালায়।
আরও পড়ুন:
হামলার পরই যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস। বাহিনীর মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, ‘আগ্রাসনকারীদের জন্য কঠোর শাস্তি অপেক্ষা করছে।’ মার্কিন হামলার জন্য যুক্তরাষ্ট্রকে অনুতপ্ত হতে হবে বলেও সতর্ক করেন তিনি।
আরও পড়ুন:
ইরানের কোনারাক, বন্দর আব্বাস ও কিশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের কয়েকটি এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে দেশটির আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম।
আরও পড়ুন:
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পাল্টা হামলা না চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর দাবি, ইরান বদলা নিলে আরও শক্তিশালী হামলা চালানো হবে।
দুই দেশের পাল্টাপাল্টি হুমকির জেরে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির অবনতির মধ্যে ওই অঞ্চলে থাকা মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওয়াশিংটন।