পুবের কলম ওয়েবডেস্ক :
আরও পড়ুন:
হরিণঘাটা পৌরসভা এলাকার ৭নং ওয়ার্ডের দলুইপুরে দীর্ঘ ৪০ বৎসর সংখ্যালঘু ৩০০টি মুসলিম পরিবার বসবাস করছে এবং ঐ ওয়ার্ডের অন্তর্গত ৭৪৫বিঘা জমিজমা চাষাবাদ করে আসছে। এবছর হঠাৎ করে হরিণঘাটার এমএল এ অসীম সরকার ফার্ম কর্তৃক উচ্ছেদ কৃত কতিপয় আদিবাসীকে পুনর্বাসনের নামে খেপিয়ে তুলছেন বলে অভিযোগ উঠেছে। তাদের মধ্যে যথাযথ জমি বণ্টন না করে অন্যদের জমি পাইয়ে দেওয়ার
চক্রান্ত করছেন। এর প্রতিবাদে সোমবার ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া , ইনসাফমঞ্চ, সারা ভারত কৃষক সভা ও এ পি সিআর এর পক্ষ থেকে কল্যাণী মহকুমা শাসকের নিকট স্মারকলিপিসহ ডেপুটেশন দেওয়া হয়।
ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়াএর তাজেল আলি মণ্ডল, আলি হোসেন কিষান মহা সভার চিন্ময় বিশ্বাস, শেখর চক্রবর্তী এবংইনসাফমঞ্চের বিজয় সাহা। দলুইপুরের কৃষকদের পক্ষে শাহ আলম মণ্ডল প্রমুখ।
সারা ভারত কিষান মহাসভার পক্ষ থেকে বলা হয়েছে , হরিণঘাটা পৌরসভার অন্তর্ভুক্ত ০৭ নম্বর ওয়ার্ডের দলুইপুর গ্রামের অধিবাসীবৃন্দ আনুমানিক ৪০ বছরেরও বেশী সময় ধরে 'হরিণঘাটা দুগ্ধ প্রকল্প' ও 'নদী গবেষণা ইনস্টিটিউট' সংলগ্ন জমিতে পরিবারবর্গ সহ শান্তিতে বসবাস করছে, এবং চাষাবাদ করে আসছে। উক্ত জমির অর্পণ বা হস্তান্তর এবং অধিবাসীদের স্থায়ী পুনর্বাসনের দাবিতে গ্রামবাসীরা দীর্ঘদিন ধরে প্রশাসনিক স্তরে স্মারকলিপি জমা দিয়ে আসছে।
কিন্তু আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ করছি যে সাম্প্রতিক সময়ে কিছু অসাধু
ও স্বার্থান্বেষী ব্যক্তি বহিরাগতদের এনে উক্ত জমিতে ইতোমধ্যেই নলকূপ স্থাপন প্রভৃতি বেআইনি নির্মাণ সংঘটিত করেছে।পাশাপাশি উক্ত ব্যক্তিগণ ঐ জমিতে নতুন বসতি নির্মাণ ও জমি হস্তান্তরের উদ্যোগ নিয়েছে।এবং দলবদ্ধভাবে ঐ জমির ফসল নষ্ট করা, গাছ কাটা প্রভৃতি ব্যাপক ক্ষতিসাধন করেছে।
.এইসব হামলা ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দলুইপুর গ্রামের অধিবাসীদের পক্ষ থেকে জেলাশাসক, এস পি, রানাঘাট পুলিশ জেলা ও প্রাণিসম্পদ উন্নয়ন দপ্তরের আধিকারিকদের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এই সমস্ত বেআইনি, উদ্দেশ্যপ্রণোদিত দখলদারির প্রচেষ্টা ও ফসল নষ্ট করা থেকে দুস্কৃতিদের প্রতিহত করার জন্যে আপনার নিকট আমরা সনির্বন্ধ অনুরোধ জানাই। "এই মর্মে তারা মহকুমা শাসককে স্মারকলিপি জমা দিয়েছেন।