পুবের কলম ওয়েবডেস্ক, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারে গতকাল সোমবার এক নারী দুই ব্যক্তিকে ছুরিকাঘাত করেছেন। এই ছুরিকাঘাতের ঘটনাটি ঘটার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে লক্ষ্য করে গুলি চালায়। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, সন্দেহভাজন ওই নারীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ছুরিকাঘাতে আহত দুই ব্যক্তির শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
আরও পড়ুন:
পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে যে, এই ছুরিকাঘাতের ঘটনাকে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট বলে মনে করছে না।
সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই নারীর মানসিক স্বাস্থ্যের বিষয়টিও গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন। বার্তা সংস্থা এএফপির একজন সাংবাদিক ঘটনাস্থল থেকে জানিয়েছেন, হামলার পর পরই টাইমস স্কয়ার এলাকায় জরুরি সেবাদানকারী সংস্থার অনেক সদস্য উপস্থিত হন এবং সেখানে কর্মকর্তাদের রক্তের দাগ পরীক্ষা করতেও দেখা গেছে।আরও পড়ুন:
একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদমাধ্যম পিআইএক্স১১-কে জানিয়েছেন, সন্দেহভাজন ওই নারীর হাতে দুটি ছুরি ছিল। পুলিশ তাঁকে প্রথমে টেজার বা বিদ্যুতের শক দেওয়ার অস্ত্র ব্যবহার করে কাবু করার চেষ্টা করেছিল। সেই মুহূর্তে তিনি কর্মকর্তাদের দিকে তেড়ে যান এবং পরিস্থিতির অবনতি ঘটে। ছুরিকাঘাতের ঘটনা নিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি।