উত্তরাখণ্ডের হলদোয়ানিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের সভাস্থল ‘শুদ্ধকরণ’কে ঘিরে কংগ্রেস ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হয়েছে। দলিত নেতা খাড়্গের প্রতি সুবিচারের দাবিতে সরব হয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি ওই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি আইনে মামলা করার দাবি জানান। এর মধ্যেই দলিতদের সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে উত্তরাখণ্ড পুলিশ।
আরও পড়ুন:
গত ৮ আগস্ট খাড়্গের জনসভার পর হলদোয়ানির রামলীলা ময়দান ‘শুদ্ধকরণ’ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।
ঘটনাটিকে বিজেপি ও আরএসএসের মানসিকতার প্রতিফলন বলে আক্রমণ করেন রাহুল। তাঁর অভিযোগ ছিল, বিজেপি ও আরএসএস কখনও দলিতদের উন্নতি চায় না।আরও পড়ুন:
এরপর গত ২৯ আগস্ট রাহুলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অমিত কুমার নামে এক ব্যক্তি। তাঁর অভিযোগ, কংগ্রেস সভাপতির সমর্থনে সাংবাদিক বৈঠকে রাহুল দলিতদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই উত্তরাখণ্ড পুলিশ রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে।
আরও পড়ুন:
এফআইআর প্রসঙ্গে পালটা আক্রমণ করেছেন রাহুল। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি তাঁর কাছে ‘গলার মেডেল’-এর মতো। কটাক্ষের সুরে তাঁর মন্তব্য, ‘‘মামলা করতে থাকুন, মেডেলের সংখ্যাও বাড়বে।’’
আরও পড়ুন:
এদিকে রাহুলের বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে উত্তরাখণ্ডের বিভিন্ন থানায় পালটা অভিযোগ দায়ের করার পথে হাঁটছে প্রদেশ কংগ্রেস। কংগ্রেস নেতাদের দাবি, রামলীলা ময়দানের তথাকথিত ‘শুদ্ধকরণে’ যারা যুক্ত ছিলেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।