আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর অবশেষে জাতীয় দলের হয়ে তাঁর দীর্ঘ পথচলায় ইতি টানার সিদ্ধান্ত নিলেন ৩৯ বছরের এই তারকা। সোমবার সমাজমাধ্যমে আবেগঘন বার্তায় নিজের সিদ্ধান্তের কথা জানান মেসি।
আরও পড়ুন:
মেসি জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়া তাঁর জন্য অত্যন্ত কঠিন ছিল।
জাতীয় দলের হয়ে দীর্ঘ কেরিয়ারে নিজের সর্বস্ব উজাড় করে দেওয়ার কথাও তুলে ধরেছেন তিনি। বিশ্বকাপ জেতার আগে দীর্ঘ সময় ধরে একের পর এক ব্যর্থতার মধ্যেও দেশের হয়ে লড়াই চালিয়ে গিয়েছেন। অবশেষে ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে সেই অপেক্ষার অবসান ঘটান তিনি।আরও পড়ুন:
২০০৫ সালে আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলে অভিষেক মেসির। প্রায় দুই দশকের আন্তর্জাতিক কেরিয়ারে একাধিক ঐতিহাসিক সাফল্য পেয়েছেন তিনি।
জিতেছেন ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের বিশ্বকাপ এবং ফিনালিসিমা। ২০২৬ বিশ্বকাপেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। যদিও শেষ ম্যাচে স্পেনের কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হয় আর্জেন্টিনা।আরও পড়ুন:
জাতীয় দলের হয়ে মেসির পরিসংখ্যানও অনন্য। ২০৭টি ম্যাচে তাঁর গোল ১২৫টি।
আর্জেন্টিনার হয়ে তিনিই সর্বোচ্চ ম্যাচ খেলা এবং সর্বোচ্চ গোল করা ফুটবলার। বিশ্বকাপেও একাধিক রেকর্ড রয়েছে তাঁর নামে।আরও পড়ুন:
মেসির আন্তর্জাতিক কেরিয়ারের সবচেয়ে বড় সাফল্য অবশ্যই ২০২২ সালের বিশ্বকাপ জয়। সেই সাফল্যের আগে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে জার্মানির কাছে হার এবং কোপা আমেরিকার একাধিক ফাইনালে ব্যর্থতা তাঁকে দীর্ঘ সময় তাড়া করেছে। শেষ পর্যন্ত আর্জেন্টিনার হয়ে একের পর এক ট্রফি জিতে সেই আক্ষেপ মুছে দেন তিনি।
আরও পড়ুন:
২০২৬ বিশ্বকাপের ফাইনাল দিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির অধ্যায় শেষ হলেও আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তাঁর প্রভাব থেকে যাবে দীর্ঘদিন। বিশ্বকাপ, কোপা আমেরিকা থেকে ব্যক্তিগত রেকর্ড—সব মিলিয়ে জাতীয় দলের হয়ে মেসির দুই দশকের যাত্রা শেষ হল এক অসাধারণ উত্তরাধিকার রেখে।