ফিফা বিশ্বকাপের আবহে লিওনেল মেসির পরিবারকে ঘিরে ভুয়া খবর সম্প্রচার করে বিতর্কের মুখে পড়ল আর্জেন্টিনার জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম লুসু টিভি। ঘটনার জেরে উপস্থাপিকা ফ্লোরেন্সিয়া পেনিয়া এবং অনুষ্ঠান ‘এল শো দেল ভেরানো’-এর সঙ্গে যুক্ত পুরো ব্যাকস্টেজ টিমকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।
লাইভ সম্প্রচারে ফ্লোরেন্সিয়া পেনিয়া দাবি করেছিলেন, মেসির বাবা হোর্হে মেসি মারা গিয়েছেন এবং পারিবারিক কারণে আর্জেন্টিনা শিবির ছেড়ে তাঁর দেশে ফেরা উচিত।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।আরও পড়ুন:
এরপর মেসির পরিবার এক বিবৃতিতে জানায়, হোর্হে মেসি স্বাস্থ্যজনিত সমস্যার কারণে চিকিৎসাধীন থাকলেও তিনি জীবিত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পরিবারের পক্ষ থেকে গুজব ছড়ানোয় উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, এমন সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীল আচরণ করা উচিত।
আরও পড়ুন:
প্রসঙ্গত, হোর্হে মেসি বর্তমানে বুয়েনস আইরেসে চিকিৎসাধীন রয়েছেন বলে একাধিক সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।