হরমুজ প্রণালিতে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) লক্ষ্যবস্তুতে ফের বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক অভিযানের কথা জানান।
আরও পড়ুন:
ট্রাম্প বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলাসহ আইআরজিসির সাম্প্রতিক সামরিক তৎপরতার জবাবেই এই অভিযান চালানো হচ্ছে।
এর আগে জর্ডানে থাকা দুটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আইআরজিসি।আরও পড়ুন:
গত শনিবার লারাক দ্বীপে আইআরজিসির একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ফের সরাসরি সামরিক সংঘাত শুরু হয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ নয়, আপাতত সীমিত মাত্রার সামরিক পদক্ষেপই নেওয়া হবে।