আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ ডিম দিয়ে নানা ধরনের পদ আমরা বানিয়ে থাকি। এবার বানিয়ে ফেলুন একদম অন্য একটি রেসিপি ডিমের শাঁসরাঙা।
আরও পড়ুন:
উপকরণ
আরও পড়ুন:
- ৪টি ডিম তেল- প্রয়োজন মতো ঘি- প্রয়োজন মতো পেঁয়াজ- ৬টি (কুচি) আদা বাটা- ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা- ২ টেবিল চামচ দারুচিনি- ৩ টুকরো এলাচ- ৪টি টক দই- ২০০ গ্রাম কাঁচা লঙ্কা - কয়েকটি
আরও পড়ুন:
প্রণালি ডিমের কুসুম আলাদা করে সাদা অংশ লবণ দিয়ে ফেটিয়ে নিন। গরম তেলে অমলেটের মতো ভেজে লম্বালম্বি করে ভাঁজ করে টুকরো করে কেটে নিন।
একই প্যানে আরেকটু তেল ও ঘি দিয়ে পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে উঠিয়ে নিন।এবার আদা বাটা, পেঁয়াজ বাটা দিয়ে নাড়ুন। এলাচ ও দারুচিনি দিয়ে দিন। অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিন মসলা।
টক দই দিয়ে নেড়ে কিছুটা জল দিয়ে দিন। ফুটে উঠলে স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ডিমের কুসুমগুলো সাবধানে দিয়ে দিন যেন ভেঙে না যায়। এরপর ডিমের সাদা অংশ, আস্ত কাঁচা লঙ্কা, পেঁয়াজ বেরেস্তা ও অল্প ঘি ছিটিয়ে ঢেকে দিন প্যান। কুসুম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন গরম গরম। এটি ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই ভালো লাগে।আরও পড়ুন: