পুবের কলম ওয়েব ডেস্ক: স্বাধীনতা দিবসের ভাষণে 'দিমাগি নকশাল'দের প্রসঙ্গ তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরই পি চিদম্বরমের মতো কংগ্রেস নেতা-সহ অনেকেই সোশাল মিডিয়ায় নিজেদের 'দিমাগি নকশাল' বলে দাবি করতে শুরু করেন। শনিবার দিল্লির শ্রী রাম কলেজ অফ কমার্সের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে এই বিষয়ে ফের কড়া মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। এই প্রবণতাকে সমাজের 'অসুখ' বলে আখ্যা দেন তিনি।
আরও পড়ুন:
প্রধানমন্ত্রী বলেন, লালকেল্লা থেকে তিনি 'দিমাগি নকশাল' নামক এই অসুখের জন্য একটি হোমিওপ্যাথির ওষুধ দিয়েছেন।
হোমিওপ্যাথি চিকিৎসার নিয়ম অনুযায়ী, ওষুধ পড়ার পর প্রাথমিকভাবে অসুখ কিছুটা বেড়ে যায়। ঠিক সেভাবেই তাঁর দেওয়া ওষুধের জেরে এখন একে একে সব দিমাগি নকশালদের মুখোশ খুলে যাচ্ছে এবং কারা সমাজে এই অসুখ ছড়াচ্ছে মানুষ তা স্পষ্ট চিনতে পারছে।আরও পড়ুন:
প্রসঙ্গত, মোদির প্রথম মন্তব্যের পর পি চিদম্বরম নিজেকে 'দিমাগি নকশাল' হিসেবে গর্বিত বলে দাবি করেছিলেন। অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু এঁদের মাওবাদী ও বিচ্ছিন্নতাবাদীদের সমর্থক বলে তোপ দাগেন এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা চিদম্বরমকে প্রকৃত নকশাল বলে আক্রমণ করেন। এই রাজনৈতিক তরজার মাঝেই এদিন ফের বিরোধীদের একহাত নিলেন প্রধানমন্ত্রী।