প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে দশম শ্রেণির চার ছাত্রকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার নির্দেশ দিলেন পশ্চিমবঙ্গের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শুক্রবার জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শনে গিয়ে স্কুলের জেলা পরিদর্শককে শনিবারের মধ্যে অভিযুক্ত ছাত্রদের টিসি দেওয়ার নির্দেশ দেন তিনি। তবে ওই ছাত্রদের অন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে বাধা থাকবে না বলেও জানান মন্ত্রী।
আরও পড়ুন:
৮ সেপ্টেম্বর বিশেষ মিড-ডে-মিল দেওয়া নিয়ে বিতর্কের জেরে প্রধান শিক্ষক ধর্মচাঁদ বারুইকে একদল ছাত্র ধাক্কা দিয়ে ফেলে মারধর করে বলে অভিযোগ।
আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধেও কয়েকজন ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে।আরও পড়ুন:
প্রাথমিক তদন্তে উভয় পক্ষকেই দায়ী করেছে জেলা স্কুল শিক্ষা দপ্তর। ঘটনার পর প্রধান শিক্ষককে ১৫ দিনের ছুটিতে পাঠানো হয়েছে। স্কুলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনী।