তৃণমূলের দলীয় প্রতীক ‘ঘাসফুল’ নিয়ে দীর্ঘ টানাপোড়েনের নিষ্পত্তি হতে পারে আজ। শনিবার নির্বাচন কমিশনের সামনে মুখোমুখি হবে মমতা বন্দ্যোপাধ্যায় ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়পন্থী দুই শিবির। দু’পক্ষের বক্তব্য শুনে প্রতীক নিয়ে সিদ্ধান্ত নিতে পারে কমিশন।
আরও পড়ুন:
দু’পক্ষের পাঁচজন করে প্রতিনিধিকে ডেকেছে কমিশন। মমতা শিবিরের হয়ে উপস্থিত থাকবেন ডেরেক ও’ব্রায়েন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাগরিকা ঘোষ, সাকেত গোখলে ও আইনজীবী অভিনব সিং।
অন্যদিকে ঋতব্রতপন্থীদের প্রতিনিধিদলে থাকছেন অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, আখরুজ্জামান ও প্রসূণ বন্দ্যোপাধ্যায়।আরও পড়ুন:
কমিশন সূত্রের দাবি, এক পক্ষকে ঘাসফুল প্রতীক দিয়ে অন্য পক্ষকে বিকল্প প্রতীক দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দু’পক্ষের দাবিই জোরালো হলে আপাতত প্রতীক ‘ফ্রিজ’ করে রাখার সম্ভাবনাও রয়েছে। আগামী ১৬ সেপ্টেম্বর নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগেই কমিশনের সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে তীব্র জল্পনা।