হুগলির শ্রীরামপুরের মাহেশে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। তবে সভার আগে কোনও মিছিল করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগামী শুক্রবার, ১১ সেপ্টেম্বর মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে এই কর্মসূচি হওয়ার কথা।
আরও পড়ুন:
কালীঘাট তৃণমূল মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত প্রতিবাদ মিছিলের অনুমতি চেয়েছিল।
পুলিশের আপত্তির পর বিষয়টি আদালতে গড়ায়। আদালত মিছিলের অনুমতি না দিলেও দুপুর ১টা থেকে বিকেল ৩টে পর্যন্ত সভা করার অনুমতি দিয়েছে। জমায়েতে ২ হাজারের বেশি মানুষ থাকতে পারবেন না।আরও পড়ুন:
আদালত জানিয়েছে, সভা থেকে ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে বা উস্কানি ছড়ায়—এমন কোনও মন্তব্য করা যাবে না।
অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের স্বেচ্ছাসেবকদের নাম ও ফোন নম্বরের তালিকা বৃহস্পতিবার রাত ৮টার মধ্যে পুলিশকে জমা দিতে বলা হয়েছে।আরও পড়ুন:
বিধানসভা নির্বাচনের পর মমতার রাজনৈতিক কর্মসূচিগুলি মূলত কলকাতা কেন্দ্রিক ছিল। ফলে মাহেশের এই সভা হলে সেটিই কলকাতার বাইরে তাঁর প্রথম রাজনৈতিক কর্মসূচি হতে চলেছে।