তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে সাফল্যের পর অভিনেতা থলপতি বিজয়ের দল তামিলাগা ভেত্রি কাজাগমের (টিভিকে) ইন্ডিয়া জোটে যোগদান নিয়ে জল্পনা চলছিল। এর মধ্যেই রাজ্যে নতুন জোট গঠন করলেন বিজয়। তাঁর নেতৃত্বাধীন জোটের নাম দেওয়া হয়েছে সেক্যুলার সোশাল জাস্টিস বিগট্রি অ্যালায়েন্স (এসএসজেভিএ)।
আরও পড়ুন:
এই জোটে টিভিকের পাশাপাশি রয়েছে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে), এমডিএমকে, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ এবং কংগ্রেস।
বুধবার চেন্নাইয়ে বিজয়ের নেতৃত্বে বৈঠকে জোটের নাম, কাঠামো ও কার্যপদ্ধতি চূড়ান্ত হয়। বৈঠকে কংগ্রেসের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।আরও পড়ুন:
বিজয়কে ইন্ডিয়া জোটে সামিল করার চেষ্টা দীর্ঘদিন ধরেই করছে কংগ্রেস। যদিও এখনও টিভিকে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটের শরিক হয়নি।
বিজয়ের নতুন জোট গঠন ঘিরে তাই প্রশ্ন উঠছে, তিনি কি সরাসরি ইন্ডিয়া জোটে যোগ দিতে চাইছেন না? তবে কংগ্রেসের দাবি, বিষয়টি নিয়ে বিভ্রান্তির কারণ নেই। তাদের মতে, তামিলনাড়ুর এই জোট রাজ্যস্তরের এবং জাতীয় রাজনীতিতে বিজয়ের দল ইন্ডিয়া জোটের সঙ্গেই থাকবে।আরও পড়ুন:
এর আগে বিভিন্ন সমীক্ষায় বিজয়ের জনপ্রিয়তা নিয়ে চর্চা শুরু হয়েছে। সেই আবহে তাঁকে সর্বভারতীয় স্তরের নেতা হিসেবে তুলে ধরার চেষ্টা করছে টিভিকে। ফলে তাঁর পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের দিকে নজর রয়েছে জাতীয় রাজনীতিতেও।