রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আম জনতা উন্নয়ন পার্টির (AJUP) প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ। বুধবার মনোনয়ন জমা দেওয়ার সময় তাঁর সঙ্গে ছিলেন দলের চেয়ারম্যান ও বাবা হুমায়ুন কবীর।
আরও পড়ুন:
আগামী ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম-সহ পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। ফল ঘোষণা ৯ অক্টোবর।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হুমায়ুন কবীর রেজিনগর ও নওদা—দুই কেন্দ্র থেকেই জয়ী হয়েছিলেন। একইভাবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্রেই জয় পান। পরে সাংবিধানিক নিয়ম অনুযায়ী দু’জনকেই একটি করে আসন ছাড়তে হয়। হুমায়ুন কবীর রেজিনগর আসন ছাড়ায় এবং শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম আসন ছাড়ায় সেখানে উপনির্বাচন হচ্ছে।