পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর-সহ দেশের ছ’টি বিধানসভা কেন্দ্রে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, একই দিনে তামিলনাড়ুর দু’টি, পুদুচেরির একটি এবং অসমের একটি বিধানসভা কেন্দ্রেও ভোটগ্রহণ হবে। আগামী ৯ সেপ্টেম্বর উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। বিজ্ঞপ্তি প্রকাশের সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট জেলাগুলিতে আদর্শ আচরণবিধি কার্যকর হয়ে যাবে।
আরও পড়ুন:
নির্বাচন কমিশনের নির্ধারিত সূচি অনুযায়ী, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৯ সেপ্টেম্বর। ভোটগ্রহণের পর ৯ অক্টোবর হবে ভোটগণনা এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।
আরও পড়ুন:
নন্দীগ্রামে উপনির্বাচনের কারণ হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভবানীপুর আসন ধরে রেখে নন্দীগ্রাম আসনটি ছেড়ে দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
ফলে ওই আসনটি বর্তমানে শূন্য রয়েছে। অন্যদিকে, আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবীর নওদা আসন ধরে রেখে রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ায় সেখানেও উপনির্বাচন হচ্ছে।আরও পড়ুন:
তবে পশ্চিমবঙ্গের বসিরহাট লোকসভা আসনে উপনির্বাচনের ঘোষণা এখনও হয়নি। তৃণমূল কংগ্রেস সাংসদ হাজি নুরুল ইসলামের মৃত্যুর পর আসনটি শূন্য হয়েছে। ফলে বসিরহাটে কবে উপনির্বাচন হবে, তা নিয়ে এখনও নির্বাচন কমিশনের তরফে কোনও ঘোষণা করা হয়নি।