মঙ্গলবার বড়সড় বিপদ থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার এআই-১৭১৭ বিমান। বিমানে ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লি থেকে উড়ে লখনউয়ের চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় আচমকাই তীব্র ঝাঁকুনিতে কেঁপে ওঠে বিমানটি।

প্রাথমিকভাবে নির্ধারিত সময়ে অবতরণ সম্ভব না হওয়ায় পাইলট বিমানটিকে ফের নিরাপদ উচ্চতায় নিয়ে যান। এরপর দ্বিতীয় প্রচেষ্টায় বিমানটি লখনউ বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে। ঘটনায় বিমানে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালেও বড় কোনও দুর্ঘটনা ঘটেনি।