উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : সিগন্যাল অমান্য করে ছুটে আসা একটি মালবাহী বোলেরো এবং বাসের মাঝে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক গৃহবধূর। বুধবার সকালে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় ভাঙড়ের নলমুড়ি এলাকায়। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। একটি বাস ও মালবাহী বোলেরো গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে ভাঙড় থানার অন্তর্গত নলমুড়ি এলাকায় বাসন্তী হাইওয়ে পার হচ্ছিলেন নাজিরা খাতুন নামে এক গৃহবধূ। অভিযোগ, সেই সময় ট্রাফিক সিগন্যাল লাল থাকা সত্ত্বেও একটি মালবাহী বোলেরো এবং ধামাখালি থেকে কলকাতাগামী একটি বাস দ্রুতগতিতে এগিয়ে আসে।
প্রত্যক্ষ দর্শীদের দাবি, প্রথমে বোলেরো গাড়িটি সজোরে ধাক্কা মারে নাজিরাকে। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। সেই সময় তাঁর মাথা বাসের চাকার তলায় চলে যায় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে একটি বাস এবং মালবাহী বোলেরো গাড়িতে ভাঙচুর চালান। এরপর বাসন্তী হাইওয়ে অবরোধ করেবিক্ষোভ শুরু করেন তাঁরা। অবরোধের জেরে হাইওয়েতে বেশকিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। রাস্তায় তৈরি হয় যানজট।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভাঙড় থানার পুলিশ। উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশকর্মীরা।পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার প্রকৃত কারণ কী এবং সত্যিই ট্রাফিক সিগন্যাল অমান্য করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাসন্তী হাইওয়ে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনা প্রবণ।প্রায়ই এই রাস্তায় ছোট বড় দুর্ঘটনা ঘটে। তাঁদের দাবি, যানবাহনের গতি নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থা আরও শক্তিশালী করা এবং গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনা কমাতে বাসন্তী হাইওয়ে সম্প্রসারণ করে চার লেন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সেই কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি বর্তমানে দুর্ঘটনাপ্রবণ এলাকা গুলিতে আরও কঠোর ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি তুলেছেন স্থানীয়রা।এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নলমুড়ি এলাকায়। একই সঙ্গে দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতার ভাঙচুর ও হাইওয়ে অবরোধকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে তীব্র উত্তেজনা।ভাঙড়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু
আসলাম হোসেন
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:০১
আরও খবর
বজ্রপাত রুখতে কুলতলিতে রাস্তার দু’পাশে তালবীজ বসাচ্ছেন গ্রামের মহিলারা
ইস্তফা দিলেন ইংরেজবাজারের পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ, উসকে দিলেন দলবদলের জল্পনা
ভোটার তালিকায় নামের বানানে ভুল, শুনানিতে তলব ভারতরত্ন বিজ্ঞানী সিএনআর রাওকে
গরবা-ডান্ডিয়ায় মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের দাবি ‘সংবিধানবিরোধী’, স্পষ্ট বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের, চরমে সংঘাত
হরমুজ প্রণালীতে অত্যাধুনিক মার্কিন সাবমেরিন আটকের দাবি ইরানের, চরমে সংঘাত
রেজিনগর উপনির্বাচনে মনোনয়ন জমা হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদের
রেজিনগর উপনির্বাচনে মনোনয়ন জমা হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদের
যাদবপুরে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ফাইনান্স অফিসার নিয়োগ রাজ্যপালের
যাদবপুরে নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ফাইনান্স অফিসার নিয়োগ রাজ্যপালের
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহান্তে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, সপ্তাহান্তে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
সীমান্তের ৮ জেলায় নজর, জেলাশাসকদের নিয়ে উত্তরকন্যায় কেন্দ্রের বিশেষ বৈঠক
সীমান্তের ৮ জেলায় নজর, জেলাশাসকদের নিয়ে উত্তরকন্যায় কেন্দ্রের বিশেষ বৈঠক
‘মাথা ঠুকে, গলা টিপে মারধর’, শিক্ষক দিবসের খাবার ঘিরে রণক্ষেত্র জলপাইগুড়ি
‘মাথা ঠুকে, গলা টিপে মারধর’, শিক্ষক দিবসের খাবার ঘিরে রণক্ষেত্র জলপাইগুড়ি
সর্বাধিক পাঠিত
ফাঁসির পরোয়া নেই, দেশবাসীর পাশে দাঁড়াতে ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা
দক্ষিণ ২৪ পরগনায় বিদ্যুৎ পরিষেবায় বড় উদ্যোগ, তৈরি হচ্ছে ৬ নতুন সাব স্টেশন
কৈলাস-মানস সরোবর দর্শনের স্বপ্ন নিয়ে নেপালে, হড়পা বানে নিখোঁজ ডায়মন্ড হারবারের শিক্ষিকা
সেবাশ্রয় মামলায় অভিষেককে রক্ষাকবচ হাই কোর্টের, বারবার এফআইআর নিয়ে ক্ষুব্ধ বিচারপতি
শিক্ষক দিবসেই বারুইপুরে ভাঙল বিদ্যাসাগরের মূর্তি, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা
শিক্ষক দিবসেই বারুইপুরে ভাঙল বিদ্যাসাগরের মূর্তি, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সমাবর্তন, রাজ্যপালের হাত থেকে পুরস্কার পেলেন প্রায় ১০০০ মহিলা
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে তৃতীয় সমাবর্তন, রাজ্যপালের হাত থেকে পুরস্কার পেলেন প্রায় ১০০০ মহিলা
২২ জানুয়ারি শুরু ৫০তম কলকাতা বইমেলা, স্টল বণ্টনে আসছে আধুনিক পদ্ধতি
২২ জানুয়ারি শুরু ৫০তম কলকাতা বইমেলা, স্টল বণ্টনে আসছে আধুনিক পদ্ধতি
কেপিএসসি নিয়োগ কেলেঙ্কারি: সিআইডি-র হাতে গ্রেফতার আইএএস অফিসার জ্ঞানেন্দ্র কুমার গ্যাংওয়ার
কেপিএসসি নিয়োগ কেলেঙ্কারি: সিআইডি-র হাতে গ্রেফতার আইএএস অফিসার জ্ঞানেন্দ্র কুমার গ্যাংওয়ার
কলকাতা হাই কোর্টের ৪৫ তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে