পুবের কলম ওয়েবডেস্ক, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। উত্তরাখণ্ডের কেদারনাথে মেঘভাঙা বৃষ্টির পর ধস নামে। বড় বড় পাথর পড়ে কেদারনাথের পদযাত্রার রাস্তা বন্ধ হয়ে যায়। দেহরাদূন ও নৈনিতালেও ভারী বৃষ্টি চলছে।
আরও পড়ুন:
উত্তরপ্রদেশে পরিস্থিতি আরও খারাপ। গঙ্গা-যমুনা-সহ ১০টির বেশি নদীর জল বাড়ায় ২৬টি জেলা বন্যাকবলিত। চার লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।
আরও পড়ুন:
বিহারে আটটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। ১৪টি জেলার ২,৩৬০টি গ্রামে প্রায় ৪৪ লক্ষ মানুষ বন্যায় আটকে পড়েছেন।
আরও পড়ুন:
মধ্যপ্রদেশে তিন দিনের বিরতির পর ফের সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু। শুক্রবার ১২টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দামোহে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাজস্থানেও নয়টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। ঝাড়খণ্ডের কয়েকটি জেলাতেও ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।