বাগেশ্বর বাবা ওরফে ধীরেন্দ্র শাস্ত্রীর মন্তব্য ঘিরে বিতর্কের মধ্যেই তাঁর ছবি পুড়িয়ে বিক্ষোভকারীদের গ্রেফতারের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিধানসভায় ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় প্রশাসন ও নিয়ন্ত্রণ (সংশোধন) বিল ২০২৬’ নিয়ে আলোচনার সময় ভবানীপুর থানার সামনে বিক্ষোভের প্রসঙ্গ তুলে এই নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন:
শুভেন্দু বলেন, “এ রাজ্যে এসব চলবে না। অনেক করেছেন এসব। তুষ্টিকরণের রাজনীতি অনেক হয়েছে।
” ভবানীপুর থানার সামনে যাঁরা বাগেশ্বর বাবার ছবি পুড়িয়েছেন, তাঁদের গ্রেফতার করতে পুলিশ কমিশনারকে নির্দেশ দেন তিনি। একই সঙ্গে গেরুয়া পোশাক ও সাধু-সন্ত সমাজকে অপমান করার বিরুদ্ধেও সতর্কবার্তা দেন মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
সম্প্রতি লিলুয়ায় এসে দুর্গাপুজোর সময় বাঙালির আমিষ খাবার নিয়ে মন্তব্য করেছিলেন বাগেশ্বর বাবা। সেই মন্তব্যের প্রতিবাদে দক্ষিণ ও মধ্য কলকাতা জেলা কংগ্রেসের নেতারা ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করেন এবং থানার সামনে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন:
অন্যদিকে, বিধানসভায় এদিন বিশ্ববিদ্যালয় ও কলেজের অধ্যাপক এবং শিক্ষাকর্মীদের বদলির সুযোগ সংক্রান্ত সংশোধনী বিল নিয়েও আলোচনা হয়। রাজ্য সরকারের দাবি, পিছিয়ে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের কাজে লাগাতেই এই ব্যবস্থা।