১৮ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় কেন্দ্রের জবাব তলব করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি, আইন ও শ্রম মন্ত্রকের কাছে নোটিস পাঠিয়েছে।
আরও পড়ুন:
‘জাস্ট রাইটস ফর চিলড্রেন অ্যালায়েন্স’ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা এই মামলা দায়ের করেছে।
সংস্থার আইনজীবী এইচএস ফুলকা আদালতে জানান, ভারতে ১৮ বছরের কম বয়সিরা আইনগত বাধা ছাড়াই সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলতে পারে। এর ফলে শিশু ও কিশোর-কিশোরীরা অনলাইন গ্রুমিং, যৌন নির্যাতন, পাচার এবং বিভিন্ন ধরনের প্রতারণার ঝুঁকিতে পড়ছে।আরও পড়ুন:
মামলাকারীদের বক্তব্য, অপ্রাপ্তবয়স্কদের সুরক্ষায় সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আরও কঠোর আইনি ব্যবস্থা প্রয়োজন।