জর্ডানে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালাতে চীনা কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া উচ্চমানের ছবি ব্যবহার করেছিল ইরান। গত জুলাইয়ের ওই হামলায় তিন মার্কিন সেনা নিহত হন বলে মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
আরও পড়ুন:
প্রতিবেদন অনুযায়ী, হামলার লক্ষ্য ছিল জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটি। হামলার আগে তেহরান ঘাঁটির বিস্তারিত ও উচ্চমানের উপগ্রহচিত্র সংগ্রহ করেছিল।
তবে কোন কোন চীনা প্রতিষ্ঠান ইরানকে এসব ছবি সরবরাহ করেছিল, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানায়নি মার্কিন কর্মকর্তারা। একই সঙ্গে এই ঘটনায় চীন সরকার সরাসরি জড়িত ছিল—এমন অভিযোগও করেনি ওয়াশিংটন।আরও পড়ুন:
মার্কিন শীর্ষ কর্মকর্তারা বিষয়টি চীনা প্রতিনিধিদের কাছে তুলে ধরলে বেইজিং অভিযোগ অস্বীকার করে এবং প্রমাণ উপস্থাপনের দাবি জানায়।
আরও পড়ুন:
এর আগে গত মে মাসে ইরানকে এ ধরনের উপগ্রহচিত্র সরবরাহ করার অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।