সৌদি আরবের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করল ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানান, ইয়েমেনের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনায় ব্যবহৃত ওই ঘাঁটির কমান্ড সেন্টার ও অস্ত্রাগার লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
আরও পড়ুন:
হুথিদের দাবি, ইয়েমেনের ভূখণ্ড ও জনগণের উপর ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এই অভিযান। গত সপ্তাহ থেকে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারের অনুগত বাহিনীর সঙ্গে হুথিদের নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে।
আরও পড়ুন:
এরই মধ্যে সৌদির কৌশলগত ‘ইস্ট-ওয়েস্ট’ অপরিশোধিত তেল পাইপলাইনে পৃথক ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
হামলার জেরে পাইপলাইন দিয়ে তেল পরিবহণ সাময়িক ভাবে বন্ধ হয়ে গিয়েছে বলে জানা গেছে। হরমুজ প্রণালি এড়িয়ে লোহিত সাগরের মাধ্যমে সৌদি তেল রপ্তানির ক্ষেত্রে এই পাইপলাইনটি গুরুত্বপূর্ণ।আরও পড়ুন:
এদিকে হুথিদের বিরুদ্ধে সরাসরি সামরিক পদক্ষেপের সম্ভাবনা আপাতত নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর দাবি, হুথিরা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ রেখে সংঘাত এড়াতে চাইছে। একই সঙ্গে সৌদির তেল পাইপলাইনে হামলার নেপথ্যে ইরানের ভূমিকা থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।