পুবের কলম, ওয়েবডেস্ক: লাদাখের পরিবেশ, সংস্কৃতি ও জমি রক্ষার পাশাপাশি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক অধিকারের দাবিতে এবার সারা দেশের মানুষের সমর্থন চাইলেন ‘লেহ অ্যাপেক্স বডি’-র সদস্য তথা জলবায়ু আন্দোলনকারী সোনাম ওয়াংচুক। শনিবার সকালে এক ভিডিও বার্তায় তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, কেন্দ্রশাসিত অঞ্চলটিতে নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠিত না হওয়া পর্যন্ত উপ-রাজ্যপাল প্রশাসন যাতে জমি বণ্টন বা স্থানীয় শাসনব্যবস্থায় বড় কোনো নীতিগত পরিবর্তন না আনে— স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে ৯ সেপ্টেম্বরের বৈঠকে কেন্দ্র সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট নিশ্চয়তা দিতে পারেনি।
আরও পড়ুন:
দিল্লির যন্তর মন্তরের কাছে দাঁড়িয়ে প্রকাশিত এক সোশ্যাল মিডিয়া বার্তায় ওয়াংচুক প্রখ্যাত কৌতুকশিল্পী জসপাল ভাট্টির একটি পুরোনো হাস্যরসাত্মক ভিডিওর প্রসঙ্গ টেনে কেন্দ্রের সঙ্গে বৈঠকের ফলাফলকে কটাক্ষ করেন। ওয়াংচুক বলেন, "বৈঠকে শুধু চা-টাই ভালো ছিল, এছাড়া কোনো নতুন সিদ্ধান্ত নেওয়া হয়নি।
কেবল পরবর্তী আলোচনার তারিখ স্থির করা ছাড়া কাজের কাজ কিছুই হয়নি।" ওয়াংচুকের কথায়, লাদাখে বিধানসভা বা গণতান্ত্রিক পরিকাঠামো তৈরির পুরোনো প্রতিশ্রুতিগুলোই বৈঠকে পুনরায় বলা হয়েছে। কিন্তু নির্বাচিত সরকার না আসা পর্যন্ত স্থানীয় প্রশাসন ও উপ-রাজ্যপালের কার্যালয় এককভাবে বড় কোনো প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে কি না, সেই বিষয়ে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি।আরও পড়ুন:
ওয়াংচুক জানান, আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্র যদি নীতিগত সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট আশ্বাস দেয়, তবে আগামী ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর পরিকল্পিত ‘পদযাত্রা’ শহীদদের স্মরণে উদযাপন করা হবে।
তা না হলে এটিকে লাদাখের ন্যায়ের দাবিতে দেশব্যাপী এক বিশাল গণ-বিক্ষোভে রূপ দেওয়া হবে। এদিকে সামাজিক মাধ্যমে ওয়াংচুকের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে 'কাকরোচ জনতা পার্টি'র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকে। তিনি আহ্বান জানিয়েছেন, "স্ট্যান্ড উইথ লদাখ!"।