পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বাইয়ে আয়োজিত 'গ্লোবাল ফিনটেক ফেস্ট ২০২৬'-এর মঞ্চ থেকে ডিজিটাল লেনদেনকে আরও দ্রুত, নিরাপদ ও গ্রাহকবান্ধব করতে দুটি নতুন প্রযুক্তিগত ফিচারের উদ্বোধন করলেন ভারতীয় রিজার্ভ ব্যাংকের (আরবিআই) গভর্নর সঞ্জয় মালহোত্রা। নতুন চালু হওয়া ফিচার দুটি হলো— ‘ইউপিআই ট্যাপ অ্যান্ড পে’ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত কাস্টমার সাপোর্ট প্ল্যাটফর্ম ‘মাই-ইউপিআই’। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া কর্তৃক উদ্ভাবিত এই ফিচার দুটি ভারতের অনলাইন পেমেন্ট ব্যবস্থাকে সম্পূর্ণ এক নতুন মাত্রায় নিয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
আরও পড়ুন:
নতুন এই ফিচারের মাধ্যমে গ্রাহকরা কোনো ঝামেলা ছাড়াই সরাসরি পিওএস টার্মিনালে স্মারর্টফোন ট্যাপ করে কেনাকাটা করতে পারবেন।
গ্রাহকের মোবাইলে ইন্টারনেট সংযোগ বা ডেটা না থাকলেও লেনদেন সম্পন্ন হবে, কারণ এটি পিওএস টার্মিনালের ইন্টারনেট ব্যবহার করবে। সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনো ইউপিআই পিন দেওয়ার প্রয়োজন হবে না। তবে ৫,০০০ টাকার ওপর লেনদেনে পিন প্রদান বাধ্যতামূলক। এনএফসি-সক্ষম যেকোনো স্মারর্টফোনে ফোন আনলক করে টার্মিনালে ছোঁয়ালেই পেমেন্ট সম্পন্ন হবে। ইউপিআই-এর সাথে লিঙ্ক থাকা রূপে ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও এই ট্যাপ পেমেন্ট প্রযোজ্য।আরও পড়ুন:
'ইউপিআই হেল্প ২.০' ২৪ ঘণ্টা বহুভাষিক কাস্টমার সাপোর্ট এবং এক ছাতার তলায় সব ব্যাংক ও ইউপিআই অ্যাপের লেনদেনের তথ্য এনে দেবে। রিজার্ভ ব্যাংক সূত্রের খবর, গত বছরের গ্লোবাল ফিনটেক ফেস্টে চালু হওয়া বায়োমেট্রিক অথেন্টিকেশন ইতিপূর্বে বিপুল সাড়া ফেলেছে; ২০২৬ সালের ৩১ আগস্ট পর্যন্ত বায়োমেট্রিক পেমেন্টের সংখ্যা ৬২৯ কোটি অতিক্রম করেছে। এবার নতুন দুটি ফিচার ভারতীয়দের দৈনন্দিন ব্যাংকিং অভিজ্ঞতায় নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বহুগুণ বাড়িয়ে তুলবে।