২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইউপিআইতে বিল মেটানোর ক্ষেত্রে টাকা জমার ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ করল আরবিআই

নয়াদিল্লি, ৮ ডিসেম্বর: হাসপাতাল এবং শিক্ষা প্রতিষ্ঠানে ইউপিআই প্রযুক্তিতে বিল মেটানোর ক্ষেত্রে টাকা জমা দেওয়ার ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। আগে এক কিস্তিতে তা সর্বোচ্চ ১ লক্ষ টাকা ছিল। শুক্রবার দ্বিমাসিক ঋণনীতি বৈঠকের সিদ্ধান্ত ঘোষণা করার সময় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, এর ফলে স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ক্ষেত্রে টাকা জমা করার ক্ষেত্রে সাধারণ মানুষের সুবিধা হবে। কেন্দ্র সরকার যে নগদ লেনদেন থেকে ক্রমশ অনলাইন লেনদেনের উপর বেশি গুরুত্ব দিতে চাইছে, তা এই নয়া নীতি থেকেই স্পষ্ট। পরপর দু’মাসে খুচরো মূল্যবৃদ্ধির হার কমে ৪.৮৭ শতাংশে নেমেছে। কিন্তু তা নিয়ে আত্মতুষ্টির কোনও কারণ নেই বলে সতর্ক করেছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত।

আরও পড়ুন: দেশীয় বাজারে এখনও ২.৮৩ কোটি ২০০০ টাকার নোট, জানাল আরবিআই

এদিন তিনি জানান, মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণের মধ্যে আনাই তাদের প্রাথমিক এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামে এখনও উত্থান-পতন রয়েছে। তা ফের মাথাচাড়া দিলে নভেম্বর এবং ডিসেম্বরে ফের মূল্যবৃদ্ধির হার মাথা তোলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। এদিন ঋণনীতি বৈঠকে প্রত্যাশিত ভাবেই সুদ অপরিবর্তিত রেখেছে রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট (যে সুদে রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্প মেয়াদে ঋণ দেয়) থাকল ৬.৫ শতাংশেই। শুক্রবার সকালে ঋণনীতি ঘোষণা করে শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস জানান, দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার ৪.৮৭ শতাংশে নামলেও তাকে আরও নিয়ন্ত্রণে আনার দিকে কড়া নজর রাখবেন তারা। তাকে ৪ শতাংশের আরও কাছাকাছি নিয়ে আসতে হবে বলে জানান তিনি।

আরও পড়ুন: IMF Executive Director হলেন উর্জিত প্যাটেল

আরও পড়ুন: ৫০০ টাকার নোট ছাপা বন্ধের ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের

প্রসঙ্গত, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই হল এমন একটি ডিজিটাল সিস্টেম যা একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে একটি একক মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে যুক্ত করে। অনলাইনেই এটি বিভিন্ন অ্যাপের মাধ্যমে (ফোন পে, গুগল পে ইত্যাদি) অর্থ লেনদেন করে থাকে। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে দেশের পাশাপাশি বিদেশেও এটি গ্রহণযোগ্য হয়ে উঠেছে। ভারত ডিজিটাল লেনদেনের এই ক্ষেত্রটিতে পথ দেখাচ্ছে অন্যান্য দেশকে।

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর কাজের সময়সীমা নিয়ে উদ্বেগ, ‘এত কম সময়ে শেষ হবে তো?’ প্রধান বিচারপতি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইউপিআইতে বিল মেটানোর ক্ষেত্রে টাকা জমার ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৫ লক্ষ করল আরবিআই

আপডেট : ৮ ডিসেম্বর ২০২৩, শুক্রবার