২২ ফেব্রুয়ারী ২০২৬, রবিবার, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে ৮ টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল আরবিআই

পুবের কলম, ওয়েবডেস্ক: ভারতে ৮ টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যাঙ্কগুলির মধ্যে রয়েছে মুধল কো-অপারেটিভ ব্যাংক, মিল্লাথ কো-অপারেটিভ ব্যাংক, রুপি কো-অপারেটিভ ব্যাংক, ডেকান কো-অপারেটিভ ব্যাংক, লক্ষ্মী কো-অপারেটিভ ব্যাংক এবং বাবাজি ডেট মহিলা আরবান ব্যাংক। অভিযোগ, দীর্ঘদিন ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত ছিল ব্যাঙ্কগুলি।

নিয়ম না মানার কারণে ভারতে ২০২২-২০২৩ আর্থিক বছরে আটটি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল এবং ১১৪টি ব্যাঙ্ককে জরিমানা করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।

আরও পড়ুন: রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত: বিনিয়োগ চুক্তি নিয়ে মার্কিন প্রেস সেক্রেটারি

রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) পক্ষ থেকে বলা হয়েছে,  পর্যাপ্ত মূলধনের অভাব, নিয়ন্ত্রক আইনের অধীনে সংবিধিবদ্ধ নিয়মগুলো মেনে চলতে ব্যর্থতা এবং ভবিষ্যতে উপার্জনের সম্ভাবনার অভাবের কারণে এই ব্যাঙ্কগুলির লাইসেন্স বাতিল করা হয়েছে।

আরও পড়ুন: রাজস্থানে প্যালেস্তাইনের সমর্থনে স্টিকার লাগানোর অভিযোগ, ব্রিটিশ যুগলকে ভারত ছাড়ার নির্দেশ

আগের আর্থিক বছরে  আরবিআই একইভাবে ১২টি ব্যাংকের লাইসেন্স বাতিল করেছিল। পাশাপাশি ১১৪টি  ব্যাংককে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৫ লাখ রুপি পর্যন্ত জরিমানাও করা হয়েছিল সেবার। কিন্তু জরিমানা পরিশোধ করেও এর মধ্যে আটটি ব্যাঙ্কে নিজের কার্যক্রমে বদল আনতে পারেনি। আর তাই ২০২২-২০২৩ আর্থিক বছরে ওই আট ব্যাংকের লাইসেন্স বাতিল করা হলো।

আরও পড়ুন: ইউরোপের সঙ্গে ঐতিহাসিক বাণিজ্যচুক্তির পথে ভারত, উচ্ছ্বাসে মোদী

আরবিআই জানিয়েছে, ব্যাংকগুলোকে প্রথমে জরিমানা আরোপের মাধ্যমে সতর্ক করা হয়। এরপরও যদি নিয়ম না মানে তখন লাইসেন্স বাতিল করা হয়।

আরবিআই আরো জানায়, কোনও ব্যাংকের লাইসেন্স বাতিল হলে সেখানকার গ্রাহকরা ব্যাংক থেকে ৫ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন। অর্থের পরিমাণ এর চেয়ে বেশি হলে তা তোলা খুবই কঠিন। অন্যদিকে,  কোনও ব্যাংককে জরিমানা করা হলে সেক্ষেত্রে গ্রাহকদের ওপর এর প্রভাব পড়বে না। তার মতোই টাকা জমা করা কিংবা তুলতে পারেন, অহেতুক চিন্তার কিছু নেই।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন সব দেশের ওপর ১৫% বৈশ্বিক শুল্ক

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভারতে ৮ টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করে দিল আরবিআই

আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, সোমবার