পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের প্রতিরক্ষা পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে ফ্রান্সের কাছ থেকে আরও ১১৪টি সর্বাধুনিক ‘রাফাল’ যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চূড়ান্ত করল ভারত। ভারতীয় বায়ুসেনার জন্য এই মেগা ক্রয়ের লক্ষ্যে কেন্দ্র সরকার ফরাসি সরকারের কাছে পাঠানোর জন্য ‘লেটার অব রিকোয়েস্ট’ বা আনুষ্ঠানিক অনুরোধপত্র চূড়ান্ত করেছে। আগামী কয়েক দিনের মধ্যেই এই নথি প্যারিসে পাঠানো হবে।
আরও পড়ুন:
‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, ১১৪টি যুদ্ধবিমানের মধ্যে সিংহভাগ— অর্থাৎ ৯০টি বিমান ভারতেই তৈরি করা হবে।
ফরাসি বিমান প্রস্তুতকারক সংস্থা ‘ডাসো অ্যাভিয়েশন’ এবং একটি ভারতীয় সংস্থার মধ্যে যৌথ অংশীদারিত্ব বা পার্টনারশিপের মাধ্যমে ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে এগুলি নির্মিত হবে। বাকি ২৪টি যুদ্ধবিমান ফ্রান্স থেকে সরাসরি উড়ন্ত অবস্থায় ভারতে এসে পৌঁছাবে।আরও পড়ুন:
উল্লেখ্য, প্রায় তিন মাস আগেই কেন্দ্র সরকার ফ্রান্সের কাছ থেকে এই অতিরিক্ত রাফাল কেনার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছিল। তার পরেই প্রতিরক্ষা মন্ত্রক এই ‘এলওআর’ প্রস্তুত করে। সংশ্লিষ্ট সূত্রের খবর, ২০২৬ সালের শেষ নাগাদ এই ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তিটি সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে একবারে চূড়ান্ত করে ফেলতে চাইছে মোদি সরকার।