পুবের কলম, ওয়েবডেস্ক: ভূ-রাজনৈতিক পরিস্থিতির টানাপোড়েনের মধ্যেই দু’দিনের সফরে ভারতে পৌঁছালেন রাশিয়ার ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরোভ। বৃহস্পতিবার সকালে নয়াদিল্লিতে অবতরণ করেন তিনি। এই সফরে ভারতের একাধিক শীর্ষ সারির মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে তাঁর উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে, যা দু’দেশের কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সফর চলাকালীন ডেনিস মান্টুরোভ ভারতের তিন প্রধান স্তম্ভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। অজিত ডোভাল প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে আলোচনার সম্ভাবনা।
রাশিয়ার এই শীর্ষ নেতার সফর মূলত অর্থনৈতিক ও কৌশলগত অংশীদারিত্বকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই পরিকল্পিত। বিশেষ করে, জ্বালানি তেল, সার এবং সামরিক সরঞ্জামের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার আবহে ভারত ও রাশিয়ার মধ্যে বিকল্প লেনদেন ব্যবস্থাকে আরও মসৃণ করা। ইউক্রেন সংঘাতের আবহে রাশিয়ার কোনো শীর্ষ নেতার এই ভারত সফরকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আন্তর্জাতিক মহল।