পুবের কলম, ওয়েবডেস্ক: আমেরিকা ও ভারতের মধ্যে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট দাবি করেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সরাসরি আলোচনার পর ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে। এর পরিবর্তে ভারত এখন আমেরিকা এবং সম্ভবত ভেনেজুয়েলা থেকে তেল আমদানি করবে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রেস সেক্রেটারি লেভিট জানান, সোমবার দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সঙ্গে আরেকটি দুর্দান্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করেছেন। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে তাঁর সম্পর্ক অত্যন্ত জোরালো। ভারত কেবল রাশিয়ার তেল কেনা বন্ধ করতেই সম্মত হয়নি, বরং আমেরিকার জ্বালানি খাতের বড় গ্রাহক হতে চলেছে, যা সরাসরি মার্কিন অর্থনীতি ও জনগণের উপকারে আসবে।"