পুবের কলম ওয়েব ডেস্কঃ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আবহের মধ্যেই ভারত পাকিস্তান সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। পহেলগাঁও হামালার বর্ষপূর্তির আগে ভারতে হামলা চালানোর হুমকি দিল পাকিস্তান। পাক প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসীফ হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এবার দু দেশের মধ্যে সংঘাত হলে কেবল তা সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, হামলা চালানো হবে কলকাতাতেও। পাক বিদেশমন্ত্রীর এই মন্তব্যের পর দু দেশের মধ্যে নতুন করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন:
জানা যাচ্ছে, কিছুদিন আগেই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং হুঁশিয়ারি দিয়ে জানিয়েছিলেন, অপারেশন সিঁদুর এখনও চলছে।
কোনোরকম নাশকতামূলক কার্যকলাপ হলেই পাকিস্তান উপযুক্ত জবাব পাবে। এরপরেই পাল্টা হুঁশিয়ারি দেয় পাকিস্তান। দেশের বিদেশমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলেন, ভারত যদি অন্যায়ভাবে হামলা চালায় তাহলে কলকাতাও বাদ যাবে না। শুধু তাই নয়, পাক বিদেশমন্ত্রী দাবি করেন, ভারত হামলা চলানোর ছক কষছে। এরজন্য ভারত নিজেদের লোক ব্যবহার করছে অথবা ভারতের জেলে বন্দি পাকিস্তানিদের ব্যবহার করতে পারে। যদিও ভারতের তরফে এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। পাক বিদেশ মন্ত্রী এর সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেনি। তবে পাক বিদেশমন্ত্রীর হুঁশিয়ারি, "হামলা সীমান্তে সীমাবদ্ধ থকাবে না। আমরা ভিতরে ধুকে হামলা চালাবো। কলকাতাতেও হামলা চলবে।" এমনকি হামলা আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান।