ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের অ্যারোস্পেস ফোর্সের ‘ক্লান্তিহীন প্রচেষ্টার’ প্রশংসা করে হাতে লেখা একটি চিঠি পাঠিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন:
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারকে উদ্দেশ করে লেখা চিঠিতে খামেনি বলেন, নিজের এবং তাঁর ‘নিরহংকার সহযোদ্ধাদের’ অক্লান্ত পরিশ্রম সম্পর্কে খুব কমই লেখা হয়েছে।
তাঁর ভাষায়, সৎ ও নিষ্ঠাবান মানুষের স্বভাবই এমন।আরও পড়ুন:
চিঠিতে ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার মাধ্যমে নিষ্ঠাবান মানুষের কর্মকাণ্ডের ফল হিসেবে আল্লাহ তাদের প্রতি ভালোবাসা, সম্মান, অফুরন্ত বরকত ও বিজয় দান করবেন।
আরও পড়ুন:
বার্তাটিতে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের সদস্যদের দায়িত্ব পালন ও প্রচেষ্টার প্রশংসা করার পাশাপাশি তাঁদের প্রতি আস্থা ও সমর্থনের কথাও তুলে ধরেছেন মোজতবা খামেনি।