পুবের কলম ওয়েবডেস্ক, হরমুজ প্রণালিতে টোগোর পতাকাবাহী একটি তেলবাহী জাহাজে হামলা চালিয়ে সেটি আটকের দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন:
আইআরজিসি বলেছে, ‘ট্রেন্ড’ নামের জাহাজটি হরমুজ প্রণালি দিয়ে ইরানের নির্ধারিত পথ এড়িয়ে ‘অবৈধভাবে’ চলাচলের চেষ্টা করছিল। এ কারণে সেটিকে লক্ষ্যবস্তু করা হয় এবং পরে আটক করা হয়।
আরও পড়ুন:
গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকেই হরমুজ প্রণালিতে তেহরান কার্যত অবরোধ আরোপ করে রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান টোল আদায় করতে চায়। নির্ধারিত পথ ব্যবহার না করা বিভিন্ন জাহাজের বিরুদ্ধে হামলার অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে।আরও পড়ুন:
তবে ‘ট্রেন্ড’ জাহাজটিই বৃহস্পতিবারের ঘটনার সঙ্গে জড়িত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) ওই দিন হরমুজ প্রণালিতে একটি ‘নিরাপত্তাজনিত ঘটনার’ খবর দিয়েছিল। ঘটনাস্থল ছিল ওমানের খাসাব শহর থেকে ১৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে। কিন্তু সংশ্লিষ্ট জাহাজের পরিচয় জানায়নি ইউকেএমটিও।