ইরান দ্রুত ও মরিয়া হয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে চাইছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরানের সঙ্গে আলোচনায় বসা বা কোনো সমঝোতায় যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রই নেবে বলে স্পষ্ট করেছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জ্বালানি তেল পরিবহণ স্বাভাবিক ও নিরাপদ রাখতে যারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে না, তাদের কাছ থেকে আর্থিক ক্ষতিপূরণ আদায় করা হবে।

এর আগে রবিবার আয়ারল্যান্ড সফরের সময় এক অনুষ্ঠানে ট্রাম্প আশা প্রকাশ করেন, চলতি বছর এবং নভেম্বরে মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান সংঘাতের অবসান ঘটবে। তাঁর দাবি, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে।