যুক্তরাজ্যের অখণ্ডতা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্বাধীনতার দাবিতে গণভোটের আয়োজনের জন্য যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে ব্রিটেনের তিন স্বশাসিত রাষ্ট্র—স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড। ওয়েস্টমিনস্টারের ওপর চাপ বাড়াতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন:
তিন রাষ্ট্রের নেতারা সোমবার ওয়েলসের রাজধানী কার্ডিফে বৈঠকে বসেন। বৈঠকে নিজেদের সাংবিধানিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার এবং স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজনের দাবি নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন:
‘দ্য টেলিগ্রাফ’-এর প্রতিবেদন অনুযায়ী, বৈঠকের পর স্বাধীনতার দাবিতে একটি যৌথ ঘোষণাপত্র প্রকাশ করা হতে পারে। এর মাধ্যমে যুক্তরাজ্যের কেন্দ্রীয় প্রশাসন ওয়েস্টমিনস্টারের ওপর রাজনৈতিক চাপ তৈরি করতে চাইছেন তিন স্বশাসিত রাষ্ট্রের নেতারা।