দেশের আধ্যাত্মিক ঐতিহ্যকে জাতীয় শক্তি ও ঐক্যের অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার রায়বরেলিতে শিব মহাপুরাণের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তাঁর দাবি, যতদিন সনাতন ধর্মের পতাকা উড়বে, ততদিন কেউ ভারতের ক্ষতি করতে পারবে না।
আরও পড়ুন:
যোগী বলেন, সনাতন ধর্ম শুধু উপাসনার পদ্ধতি নয়, এর সঙ্গে কর্তব্যবোধ ও দেশাত্মবোধও জড়িয়ে রয়েছে। তাঁর কথায়, ধর্মকে শুধুমাত্র উপাসনার মধ্যে সীমাবদ্ধ না রেখে কর্তব্যের সঙ্গে যুক্ত করা হয়েছে।
আর সেই ধর্মীয় চেতনা সমাজের প্রাণশক্তি এবং জাতির চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।আরও পড়ুন:
ভারতের ইতিহাসে বিদেশি আক্রমণের প্রসঙ্গ তুলে যোগী দাবি করেন, অতীতে দেশের বিভিন্ন পবিত্র স্থানে হামলা হলেও ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য সামাজিক ঐক্য ও সাংস্কৃতিক চেতনাকে ধরে রেখেছে। মধ্যযুগে রাজনৈতিক দুর্বলতার সময়েও ব্যাসপীঠের মতো আধ্যাত্মিক কেন্দ্রগুলি সমাজকে জ্ঞান ও শক্তি জুগিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন:
রামচরিতমানসের রচয়িতা তুলসীদাসের প্রসঙ্গও টেনে আনেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী।
তাঁর দাবি, মুঘল সম্রাট আকবর তুলসীদাসকে তাঁর নবরত্ন সভায় যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন কবি। যোগীর বক্তব্য, তুলসীদাসের কাছে একমাত্র রাজা ছিলেন ভগবান রাম।আরও পড়ুন:
অনুষ্ঠানে সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান যোগী। তিনি বলেন, ধারাবাহিক ধর্মীয় আলোচনা ও চর্চা সমাজকে সঠিক পথ দেখাবে এবং সনাতন ধর্মের পতাকা কখনও নত হতে দেবে না। তাঁর কথায়, যতদিন সেই পতাকা আকাশে উড়বে, ততদিন ভারতের সামান্যতম ক্ষতিও কেউ করতে পারবে না।