উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : কৌশিকী অমাবস্যার ভরা কটালে ফের ভয়াবহ নদীভাঙনের কবলে পড়লো সুন্দরবনের গোসাবার দয়াপুর। গোসাবা ব্লকের সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের দয়াপুর গ্রামের বীণাপাণি এলাকায় শনিবার সকাল থেকে পরপর দু’দফায় নদীবাঁধে ভয়াবহ ধস নামে। প্রায় ৩০০ মিটার নদীবাঁধ নদীগর্ভে তলিয়ে গিয়েছে।রবিবার সকালেও ওই এলাকায় ফের কিছুটা ভাঙন দেখা দেয়।এই ঘটনায় চরম আতঙ্কে রয়েছেন এলাকার কয়েক হাজার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে আচমকাই নদীবাঁধে বড়সড় ফাটল দেখা দেয়। মুহূর্তের মধ্যে প্রায় ১০০ মিটার এলাকা জুড়ে বাঁধের মাটি এবং নদীর পাড়ের ম্যানগ্রোভের চর নদীগর্ভে তলিয়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন সেচ দফতরের গোসাবা ডিভিশনের এসডিও শুভদীপ দালাল।
তাঁর নির্দেশে তিনটি জেসিবি নামিয়ে যুদ্ধকালীন তৎপরতায় বাঁধ মেরামতের কাজ শুরু হয়।কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার আগেই বিকেলের দিকে ফের ভয়াবহ ধস নামে একই এলাকায়। জোয়ারের জলের প্রবল স্রোতে আরও প্রায় ২০০ মিটার বাঁধ মুহূর্তের মধ্যে নদী গর্ভে চলে যায়। সব মিলিয়ে ভাঙনের পরিমাণ প্রায় ৩০০ মিটারে পৌঁছয়।রবিবার সকালে ও বাঁধের কিছু অংশে নতুন করে ধস নামে।জোয়ারের জলের তোড়ে মেরামতির কাজ ও বারবার ব্যাহত হচ্ছে।ইতিমধ্যেই সেচ দফতরের কর্মীরা দিন-রাত এক করে বাঁধ রক্ষার কাজে নেমেছেন। তবে সামনেই আরও একটি ভরা কটাল। তার আগে এতটা বিস্তীর্ণ এলাকায় বাঁধে ধস নামায় কার্যত রাতের ঘুম উড়েছে দয়াপুরের বাসিন্দাদের। যে কোনও মুহূর্তে নোনা জল বাঁধ টপকে বা ভাঙা অংশ দিয়ে গ্রামে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তাঁরাসেক্ষেত্রে বসতবাড়ির পাশাপাশি চাষের জমি এবং মিষ্টি জলের পুকুরও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।শনিবার ও রবিবার দু’দিনই এলাকায় গিয়ে পরিস্থিতি।খতিয়ে দেখেন গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর। সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে বাঁধ মেরামতির কাজেরও তদারকি করেন তিনি।স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য চন্দন মণ্ডল বলেন, “ধস মেরামতের জন্য আমরা সেচ দফতরের সব রকম সহযোগিতা পাচ্ছি। কিন্তু প্রতি বছরই মাটির বাঁধ ভাঙছে। এর স্থায়ী সমাধান প্রয়োজন। সরকারের কাছে আমাদের দাবি, এখানে দ্রুত কংক্রিটের বাঁধ নির্মাণ করা হোক।” অন্যদিকে আতঙ্কিত গ্রাম বাসীদের কথায়, “আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। কখন বাঁধ ভেঙে নোনা জল গ্রামে ঢুকে পড়ে, তার কোনও নিশ্চয়তা নেই। এই মাটির বাঁধ দিয়ে আর কতদিন রক্ষা করা যাবে, সেটাই চিন্তার বিষয়।”গ্রামবাসীদের অভিযোগ, প্রতি বছর ভরা কটাল ও নদীর জলের চাপে মাটির বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার মেরামতি করেও স্থায়ী সমাধান হচ্ছে না। তাই দ্রুত কংক্রিটের স্থায়ী বাঁধ নির্মাণ না হলে আগামী কটালের জলে গোটা দয়াপুর প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।এখন যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ চললেও,আগামী ভরা কটালের আগে শেষ পর্যন্ত বাঁধ কতটা রক্ষা করা যায়, সেই দিকেই তাকিয়ে দয়াপুরের কয়েক হাজার মানুষ।ভরা কটালে ভয়াবহ নদীভাঙন সুন্দরবনের গোসাবায়
সুন্দরবনের গোসাবায় নদীবাঁধের ৩০০ মিটার অংশ ধসে নদীগর্ভে তলিয়ে গেছে। ভাঙনের ফলে এলাকায় নোনা জল ঢোকার আশঙ্কায় বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। সেচ দফতর মেরামতির কাজ করলেও এলাকাবাসী স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।
আসলাম হোসেন
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৫
আরও খবর
সমুদ্রের গ্রাসে হারিয়ে যাচ্ছে ইতিহাস, ধ্বংসস্তূপে ফ্রেজার সাহেবের বাংলো
মানসিক ভারসাম্যহীন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ জয়নগরে, গ্রেফতার যুবক
অনুমোদনহীন ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিস জারি রাজ্য সরকারের, শোকজ আরও ১০০টিকে
উপনির্বাচন নিয়ে বামফ্রন্টের অন্দরে শরিকি দ্বন্দ্ব, রেজিনগরে আলাদা প্রার্থী দেওয়ার ইঙ্গিত আরএসপির
বড় মেয়ে বাড়ি ছাড়তেই ১৩ বছরের ছোট মেয়েকে ‘টার্গেট’! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার বাবা
বড় মেয়ে বাড়ি ছাড়তেই ১৩ বছরের ছোট মেয়েকে ‘টার্গেট’! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার বাবা
'পড়াশোনা জানি না বলে অপমান করেন নেতারা', জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক রেখা পাত্র
'পড়াশোনা জানি না বলে অপমান করেন নেতারা', জেলা নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক বিজেপি বিধায়ক রেখা পাত্র
জলপাইগুড়িতে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ, চার ছাত্রকে টিসি দেওয়ার নির্দেশ
জলপাইগুড়িতে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ, চার ছাত্রকে টিসি দেওয়ার নির্দেশ
মালদার ভূতনিতে ভয়াবহ বন্যায় জলবন্দি ২ লক্ষাধিক মানুষ সর্বাত্মক ত্রাণের প্রস্তুতি পতাকা শিল্পগোষ্ঠীর
মালদার ভূতনিতে ভয়াবহ বন্যায় জলবন্দি ২ লক্ষাধিক মানুষ সর্বাত্মক ত্রাণের প্রস্তুতি পতাকা শিল্পগোষ্ঠীর
তাড়ি ভেবে বিষাক্ত তরল পান, বিষক্রিয়ায় বহড়ুতে মৃত ২, আহত এক
তাড়ি ভেবে বিষাক্ত তরল পান, বিষক্রিয়ায় বহড়ুতে মৃত ২, আহত এক
শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের ৮ দিনের সিআইডি হেফাজত
শালবনির জমি দুর্নীতি মামলায় অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের ৮ দিনের সিআইডি হেফাজত
সর্বাধিক পাঠিত
রানাঘাট এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সন্ধান পাওয়ার সম্ভাবনা
ফাঁসির পরোয়া নেই, দেশবাসীর পাশে দাঁড়াতে ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা
চেক-বাউন্স মামলায় কারাদণ্ড এড়াতে রাজপাল যাদবকে ৫ কোটি টাকা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের
দক্ষিণ ২৪ পরগনায় বিদ্যুৎ পরিষেবায় বড় উদ্যোগ, তৈরি হচ্ছে ৬ নতুন সাব স্টেশন
গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা পরিদর্শনে সেচমন্ত্রী ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা পরিদর্শনে সেচমন্ত্রী ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
প্রাক্তন জনপ্রতিনিধিদের আজীবন পেনশন প্রদান: উত্তরপ্রদেশ সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট
প্রাক্তন জনপ্রতিনিধিদের আজীবন পেনশন প্রদান: উত্তরপ্রদেশ সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট
স্কুলের বেহাল দশা ফাঁস করায় সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর: যোগী প্রশাসনকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
স্কুলের বেহাল দশা ফাঁস করায় সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর: যোগী প্রশাসনকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
সেবাশ্রয় মামলায় অভিষেককে রক্ষাকবচ হাই কোর্টের, বারবার এফআইআর নিয়ে ক্ষুব্ধ বিচারপতি
সেবাশ্রয় মামলায় অভিষেককে রক্ষাকবচ হাই কোর্টের, বারবার এফআইআর নিয়ে ক্ষুব্ধ বিচারপতি
শিক্ষক দিবসেই বারুইপুরে ভাঙল বিদ্যাসাগরের মূর্তি, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা