পুবের কলম, ওয়েবডেস্ক: নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে ২০২৫ সালের পহেলগাঁও জঙ্গি হামলার কড়া নিন্দাকে স্বাগত জানালেন পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) সভানেত্রী তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তবে একই সাথে ব্রিকস ঘোষণাপত্রে গাজায় ইজরায়েলি সেনার অভিযান এবং ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ হামলার বিষয়ে কোনো নিন্দা বা প্রতিক্রিয়া না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
আরও পড়ুন:
শনিবার ব্রিকস শীর্ষ সম্মেলন শেষে গৃহীত 'নয়া দিল্লি ঘোষণাপত্রে' সদস্য রাষ্ট্রগুলো সন্ত্রাসবাদের সব রূপকে নির্মূল করার অঙ্গীকারের পাশাপাশি পহেলগাঁও হামলার তীব্র নিন্দা জানায়। এর পরপরই এক্স-এ এক বার্তায় কেন্দ্র সরকারকে আন্তর্জাতিক নীতি ও অবস্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে তোপ দাগেন পিডিপি প্রধান। মেহবুবা মুফতি লেখেন, ভারতের উচিত ছিল বর্তমান ব্রিকস সভাপতি হিসেবে সাহসিকতা ও প্রকৃত নেতৃত্ব প্রদর্শন করা।
আরও পড়ুন:
পিডিপি প্রধান বলেন, ভারত সরকারের উচিত ছিল একটি যৌথ প্রস্তাব আনা, যা গাজায় ইজরায়েলি গণহত্যা এবং ইরানে মার্কিন-ইজরায়েল হামলার স্পষ্ট ও নিঃশর্ত নিন্দা জানাত। ইরানে হামলায় বেশ কয়েকজন রাজনৈতিক নেতার পাশাপাশি শত শত নিষ্পাপ স্কুলছাত্র ও বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। দ্বিমুখী নীতির সমালোচনা করে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী লেখেন, "সন্ত্রাসবাদের নিন্দা কোনো বাছ বিচার বা চয়ন করে হতে পারে না। সাধারণ মানুষের রক্তের কোনো নির্দিষ্ট জাতীয়তা থাকে না, আর আন্তর্জাতিক বিচারের ক্ষেত্রেও জোড়া মানদণ্ড চলতে পারে না।"
আরও পড়ুন:
শনিবার ব্রিকস শীর্ষ সম্মেলনে গৃহীত যৌথ ঘোষণাপত্রে ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পাহালগামে ঘটে যাওয়া নৃশংস জঙ্গি হামলার তীব্র নিন্দা জানানো হয়। উল্লেখ্য, ওই হামলায় ২৬ জন সাধারণ মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং আরও অনেকে গুরুতর আহত হন।