উজ্জ্বল বন্দ্যোপাধ্যায় : মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো বকুলতলা থানার পুলিশ। শনিবার রাতে জয়নগর বিধানসভার বকুলতলা থানার তুলসিঘাটা এলাকায় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। ধৃত যুবকের নাম ইউসুফ মোল্লা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর ৩৫-এর ওই গৃহবধূ শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন। অভিযোগ, সেই সুযোগে অভিযুক্ত যুবক তাঁর বাড়িতে ঢুকে ওই মহিলার উপর চড়াও হন এবং তাঁকে ধর্ষণ করেন।
জানা গিয়েছে, অভিযুক্ত যুবক ওই গৃহবধূর বাড়িতেপরিচারকের কাজ করতেন।ঘটনার কথা পরিবারের সদস্যদের কাছে পৌঁছতেই তাঁরা শনিবার রাতে বকুলতলা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এরপর রাতেই অভিযুক্ত ইউসুফ মোল্লাকে গ্রেফতার করা হয়।আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে শনিবার রাতে বকুলতলা থানার সামনে কিছুক্ষণের জন্য বিক্ষোভ ও অবরোধ করেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আইন অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ ও অবরোধ তুলে নেন স্থানীয়রা।ধৃত যুবককে রবিবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করে বকুলতলা থানার পুলিশ।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।মানসিক ভারসাম্যহীন গৃহবধূকে ধর্ষণের অভিযোগ জয়নগরে, গ্রেফতার যুবক
জয়নগরে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউসুফ মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ওই গৃহবধূর বাড়িতে পরিচারকের কাজ করত। ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হলে পুলিশি আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।
আসলাম হোসেন
প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৬
আরও খবর
আখেরাতেই আস্থা রাজনীতিতে ব্রাত্য সত্তরোর্ধ্ব আবুর আলির, দিন কাটে তেলেভাজা বেচে ও এবাদত করে
মমতার 'সংহতি' মিছিল রুখতে হাইকোর্টে শুভেন্দু
মিয়ানমারে মার্কিন সাংবাদিকের ১১ বছরের কারাদণ্ড
পূর্ণ স্বাক্ষর,নেই অপরাধ, বিশ্বের জন্য রোল মডেল পাকিস্তানি গ্রাম রসূলপুর
দীর্ঘদিনের আশাপূরণ, এবার শিলিগুড়িতেই মিলবে বাংলাদেশের ভিসা
দীর্ঘদিনের আশাপূরণ, এবার শিলিগুড়িতেই মিলবে বাংলাদেশের ভিসা
মরণফাঁদ: উদ্বোধনের ৫ মাসেই ধস জাতীয় সড়কে: প্রতিবাদ তৃণমূলের
মরণফাঁদ: উদ্বোধনের ৫ মাসেই ধস জাতীয় সড়কে: প্রতিবাদ তৃণমূলের
জার্মানিতে নব্য নাৎসিদের উত্থান; টার্গেট অভিবাসীরা
জার্মানিতে নব্য নাৎসিদের উত্থান; টার্গেট অভিবাসীরা
মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন উপস্থাপিকাসহ অনুষ্ঠানের পুরো টিম
মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর, চাকরি হারালেন উপস্থাপিকাসহ অনুষ্ঠানের পুরো টিম
সর্বাধিক পাঠিত
রানাঘাট এবং তার পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকায় প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেলের সন্ধান পাওয়ার সম্ভাবনা
ফাঁসির পরোয়া নেই, দেশবাসীর পাশে দাঁড়াতে ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা
চেক-বাউন্স মামলায় কারাদণ্ড এড়াতে রাজপাল যাদবকে ৫ কোটি টাকা জমার নির্দেশ সুপ্রিম কোর্টের
দক্ষিণ ২৪ পরগনায় বিদ্যুৎ পরিষেবায় বড় উদ্যোগ, তৈরি হচ্ছে ৬ নতুন সাব স্টেশন
গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা পরিদর্শনে সেচমন্ত্রী ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
গঙ্গাসাগর মেলার আগে মুড়িগঙ্গা পরিদর্শনে সেচমন্ত্রী ও সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
প্রাক্তন জনপ্রতিনিধিদের আজীবন পেনশন প্রদান: উত্তরপ্রদেশ সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট
প্রাক্তন জনপ্রতিনিধিদের আজীবন পেনশন প্রদান: উত্তরপ্রদেশ সরকারের জবাব চাইল সুপ্রিম কোর্ট
স্কুলের বেহাল দশা ফাঁস করায় সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর: যোগী প্রশাসনকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
স্কুলের বেহাল দশা ফাঁস করায় সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর: যোগী প্রশাসনকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের
সেবাশ্রয় মামলায় অভিষেককে রক্ষাকবচ হাই কোর্টের, বারবার এফআইআর নিয়ে ক্ষুব্ধ বিচারপতি
সেবাশ্রয় মামলায় অভিষেককে রক্ষাকবচ হাই কোর্টের, বারবার এফআইআর নিয়ে ক্ষুব্ধ বিচারপতি
শিক্ষক দিবসেই বারুইপুরে ভাঙল বিদ্যাসাগরের মূর্তি, ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা