ব্রিকস সম্মেলন উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া বিশেষ নৈশভোজে উপস্থিত থাকলেন না চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। শনিবার রাতে ভারত মণ্ডপমে আয়োজিত এই ডিনারে ব্রিকসের একাধিক সদস্য ও অংশীদার দেশের রাষ্ট্রনেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও শির অনুপস্থিতি নজর কেড়েছে। তাঁর ডিনারে না যাওয়ার কারণ সরকারি ভাবে জানানো হয়নি। তবে একটি সূত্রের দাবি, সম্মেলনের ব্যস্ত কর্মসূচির পর বিশ্রাম নিতে হোটেলেই ফিরে গিয়েছিলেন চিনা প্রেসিডেন্ট।
আরও পড়ুন:
শনিবার বিকেলে দিল্লিতে পৌঁছে ব্রিকস সম্মেলনে যোগ দেন শি। পাশাপাশি প্রায় সাত বছর পর ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেন তিনি। দুই নেতার বৈঠকে ভারত-চিন সম্পর্কের পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন:
শি অনুপস্থিত থাকলেও নৈশভোজে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-সহ অন্যান্য ব্রিকস নেতারা।
কেন্দ্রীয় মন্ত্রীদের মধ্যে ছিলেন অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান। উপস্থিত ছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লাও। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরাও অনুষ্ঠানে যোগ দেন।আরও পড়ুন:
ডিনারে ছিল ভারতীয় নানা পদ। খাবারের তালিকায় ছিল খান্ডভি, খুম্ব গালৌটি, পনির লাবাবদার, গুচ্ছি, গাজর-বিনস পোরিয়াল ও মিলেট পোলাও। মিষ্টির তালিকায় ছিল ফ্রুট ক্রিম, জিলাপি এবং শাহতুত ফিরনি।