পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত-চিন দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক উন্নয়নের জন্য সীমান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত "জরুরি" বলে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্পষ্ট জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের ফাঁকে আয়োজিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এ কথা জানান প্রধানমন্ত্রী মোদী। দুই নেতাই বিগত কয়েক মাসে সম্পর্কের "ধারাবাহিক অগ্রগতিকে" স্বাগত জানিয়েছেন।
আরও পড়ুন:
দীর্ঘ সাত বছর পর এই প্রথম ভারত সফরে এলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
দুই দিনের এই সফরের প্রথম দিনেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়। ভারতের বিদেশ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই শিশির্ন নেতাই এই বিষয়ে সম্মত হয়েছেন যে, ভারত ও চিনের উচিত দীর্ঘমেয়াদী এবং কৌশলগত দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেদের সম্পর্ককে দেখা। কোনো মতপার্থক্যকে যাতে দ্বন্দ্বে রূপ নিতে না দেওয়া হয়, সে বিষয়ে দুই দেশই পুনর্নিশ্চিত করেছে।আরও পড়ুন:
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন , দুই দেশের সম্পর্ককে অবশ্যই ‘তিনটি পারস্পরিক মূল্যবোধ’ দ্বারা পরিচালিত হতে হবে।
পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক সংবেদনশীলতা ও পারস্পরিক স্বার্থ। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রী সীমান্ত সংক্রান্ত বিদ্যমান চুক্তি ও সমঝোতাগুলো উভয় পক্ষকেই মেনে চলার ওপর জোর দিয়েছেন। ২০২০ সালে গালওয়ান উপত্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে ভারত ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক চরম টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশের পক্ষ থেকেই বরফ গলানোর এক একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।