পুবের কলম ওয়েব ডেস্ক: রাজ্যের মাদ্রাসাগুলির পরিকাঠামো যাচাই করে প্রথম দফাতেই ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধের নোটিস জারি করল রাজ্য সরকার। বন্ধের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলির অধিকাংশই ‘খারিজি মাদ্রাসা’। এর পাশাপাশি পরিকাঠামোগত ত্রুটি থাকায় আরও ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। এই বিষয়ে পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসকদের কাছে ইতিমধ্যে নোটিসের প্রতিলিপি পাঠিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে গত ২২ জুলাই কলকাতা-সহ রাজ্যের সব জেলায় সমীক্ষা চালায় সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতর।
সেই সমীক্ষার রিপোর্টে উঠে আসে, রাজ্যের প্রায় ২ হাজার ৩৯৬টি মাদ্রাসার কোনও সরকারি অনুমোদন নেই। এরপর মাদ্রাসাগুলির পরিকাঠামো, পাঠক্রম এবং পড়ুয়াদের যাবতীয় তথ্য খতিয়ে দেখে অনুমোদনহীন প্রতিষ্ঠানগুলি বন্ধের সিদ্ধান্ত নেয় দফতর। প্রশাসন সূত্রে খবর, যে ১০০টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে, তারা সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারলে তাদের বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে।আরও পড়ুন:
সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু জানিয়েছেন, কলকাতা ও রাজ্যের ২২টি জেলার সব মাদ্রাসা থেকে নথি সংগ্রহ করা হয়েছে এবং বৈধ অনুমোদন থাকা মাদ্রাসাগুলি স্বাভাবিক নিয়মেই চলছে। অন্য দিকে মন্ত্রী দিলীপ ঘোষ জানান, মাদ্রাসা নিয়ে আসা একাধিক অভিযোগের তদন্ত চলছে। সরকারের অনুমতি নিয়ে চলা প্রতিষ্ঠানগুলির ক্ষেত্রে কোনও সমস্যা নেই, তবে যেখানে-সেখানে নিয়ম বহির্ভূত ভাবে মাদ্রাসা খুলে রাখার অনুমতি সরকার দেবে না।