পুবের কলম ওয়েব ডেস্ক : রবিবার সন্ধ্যায়  বিশিষ্ট সাংবাদিক তথা সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার   বাবুল হকের (৫৫) প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত হল মালদা টাউন হলে। মালদা প্রেস কর্নার  তরফে আয়োজিত স্মরণ সভায় প্রশাসনের আধিকারিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা,  জেলার প্রবীণ, নবীন  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  উপস্থিত বিভিন্ন বিশিষ্টজনরা বাবুল হকের সাংবাদিকতায়  অনেক ব্যতিক্রমী দিক,   বলিষ্ঠ সাহস, স্পষ্ট সরাসরি লেখা, লেখনীর ধার বহু বিষয় তুলে ধরে প্রাসঙ্গিক বক্তব্য  দেন অনেকে। শুরুতে বাবুল হক এর  প্রতিকৃতিতে পুষ্পস্তবক  অর্পণ করে  শ্রদ্ধা জানান। উদ্বোধনী সংগীত গেয়ে শোনান শ্রেষ্ঠা সেন ।

স্মৃতিচারণা করে শুরুতে  ভাষণ দেন সাংবাদিক কল্লোল মজুমদার। তিনি বলেন তার কলমের  ধার ছিল। ছোট ছোট বিষয়কে যেভাবে তুলে ধরতেন সংবাদমাধ্যমে এবং তাঁর খবরের আঙ্গেল ছিল অনবদ্য।  প্রায় দেড় ঘণ্টা ধরে অনুষ্ঠান চলে ভাষণে- শোকবার্তায়- গানে- নানা স্মৃতিকথায় বাবুল যেন ছেড়ে চলে গেলেও আমাদের মধ্যে লেখনীর ছাপে  রয়ে গেছেন। উপস্থিত বাবুলের স্ত্রী, ছেলে, মেয়ে পরিবার  স্মরণ সভায় উপস্থিত ছিলেন এবং বাবুলের স্ত্রীর হাতে একটি 'শোক বার্তা স্মারক" তুলে দেওয়া হয় সেটি পাঠ করে শোনান সাংবাদিক শুভ্র মৈত্র।
এছাড়াও  সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন উপস্থিত থাকতে না পারলেও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে   শোক বার্তা পাঠান ও  পড়ে শোনানো হয় । মালদহ সমাচার পত্রিকার সম্পাদক সঞ্জীব চক্রবর্তী উপস্থিত হয়ে  শরীরটা একটু খারাপ করলে কম সময়েই ফিরে যান। এদিনের মনোজ্ঞ স্মরণ সভায়   ভাষণ  দেন মালদার জেলাশাসক রাজেণবীর  সিং কাপুর,  উত্তর মালদার সংসদ খগেন মুর্মু,  বিজেপির দক্ষিণ মালদা সভাপতি  অজয় গাঙ্গুলী,  ইংরেজবাজার বিধানসভার বিধায়ক অম্লান ভাদুড়ী, সাংবাদিক মানস রায়,  গৌতম চক্রবর্তী, শুভ্র মৈত্র ,  মালদা জেলার  প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী,  আইনজীবী সুদীপ্ত গাঙ্গুলী প্রমুখ   ।  বাবুলের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক সভায় বাবুলকে স্মরণ করে গান পরিবেশন করেন শিল্পী তপন পন্ডিত।  শোক সভা সঞ্চালনা করেন বিশিষ্ট সাংবাদিক সৌম্য দে সরকার। বিজেপির নেতা অজয় গাঙ্গুলি বাবুল হকের সাংবাদিকতায় দক্ষতা এবং নানা দিক তুলে ধরে সরকারিভাবে কোন সুযোগ-সুবিধা বা পরিবারের পাশে   থাকার  আন্তরিক বার্তা দিয়েছেন । প্রসঙ্গত গত ৯ আগষ্ট বেশ কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায়   মৃত্যু হয়।