পুবের কলম ওয়েবডেস্ক, সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ি ও ডুয়ার্সের আকাশে নজর কাড়ল এক মনোরম মহাজাগতিক দৃশ্য। সরু ফালি চাঁদের একেবারে কাছেই উজ্জ্বল হয়ে দেখা গেল শুক্রগ্রহকে। পাশাপাশি থাকা চাঁদ ও শুক্রের এই দৃশ্য উপভোগ করতে আকাশের দিকে চোখ রাখেন বহু মানুষ।
আরও পড়ুন:
সন্ধ্যার আকাশে অল্প সময়ের জন্য তৈরি হওয়া এই দৃশ্য বিশেষভাবে নজর কাড়ে আকাশপ্রেমীদের। পরিষ্কার আকাশের সুযোগে অনেকেই মোবাইল ফোনে চাঁদ ও শুক্রের যুগল উপস্থিতির ছবি তোলেন।
পরে সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও।জলপাইগুড়ি ও সংলগ্ন ডুয়ার্সের বাসিন্দাদের কাছে সন্ধ্যার এই দৃশ্য ছিল বাড়তি আকর্ষণের। প্রতিদিনের চেনা আকাশেই চাঁদের পাশে উজ্জ্বল শুক্রকে দেখে অনেকেই মুগ্ধ হন।
আরও পড়ুন:
জ্যোতির্বিজ্ঞানের দৃষ্টিতে, চাঁদ ও শুক্রের এমন কাছাকাছি অবস্থানকে আকাশে তাদের আপাত সংযোগ বা যুগল উপস্থিতি হিসেবে দেখা যায়। আসলে পৃথিবী থেকে একই দিকে অবস্থান করায় দুটিকে পাশাপাশি মনে হয়; মহাকাশে তাদের মধ্যে দূরত্ব অবশ্য বিপুল।