জল্পনার অবসান। নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপির প্রার্থী হচ্ছেন নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথ। মঙ্গলবার দিল্লির বিজেপি নেতৃত্ব নন্দীগ্রাম ও রেজিনগর আসনের প্রার্থীর নাম ঘোষণা করেছে। রেজিনগরে বিজেপির প্রার্থী শাখারভ সরকার।
আরও পড়ুন:
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর কেন্দ্রে উপনির্বাচন।
মঙ্গলবার দুপুরে হলদিয়ায় মহকুমাশাসকের দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার কথা হাসিরানি রথের। তাঁর সঙ্গে থাকবেন শুভেন্দু অধিকারী।আরও পড়ুন:
প্রার্থী হওয়ার খবর পেয়ে খুশি হাসিরানি রথ। মঙ্গলবার সকালে রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দেন তিনি। দলের আস্থা ও সংগঠনের সমর্থন রয়েছে জানিয়ে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসও প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন:
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই আসনেই জয় পেয়েছিলেন শুভেন্দু অধিকারী। পরে ভবানীপুর আসনটি রেখে নন্দীগ্রাম ছেড়ে দেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন শুভেন্দু।
আরও পড়ুন:
নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হিসেবে কয়েকজনের নাম নিয়ে জল্পনা চলছিল। শুভেন্দু ঘনিষ্ঠ মেঘনাদ পাল ও অঞ্জন পালদের নামও আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথের নামেই সিলমোহর দিল বিজেপি। তিনি আগেই জানিয়েছিলেন, পরিবারের ‘অভিভাবক’ শুভেন্দু অধিকারী চাইলে তিনি প্রার্থী হতে প্রস্তুত।