পুবের কলম ওয়েবডেস্ক, শ্রীরামপুর কোর্ট ময়দানে আগামী ২৬ সেপ্টেম্বর তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর বিচারপতি সৌগত ভট্টাচার্য এই অনুমতি দেন। তবে সভার জন্য একাধিক শর্তও বেঁধে দিয়েছে আদালত।
আরও পড়ুন:
বিকেল ৪টা থেকে ৬টা, জমায়েত সর্বাধিক ১,০০০
আদালতের নির্দেশ অনুযায়ী, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টার মধ্যে সভা শেষ করতে হবে। জমায়েতে সর্বাধিক ১,০০০ জন থাকতে পারবেন।
সভা থেকে এমন কোনও মন্তব্য করা যাবে না, যা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে। মঞ্চও খুব বড় করা যাবে না। কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই মঞ্চ খুলে ফেলতে হবে।আরও পড়ুন:
এছাড়াও আগামী ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে সভার জন্য ১০ জন স্বেচ্ছাসেবকের নাম ও মোবাইল নম্বর জমা দিতে হবে। সভার আয়োজনের ক্ষেত্রে আদালতের নির্ধারিত শর্তগুলি মেনে চলতে হবে।
আরও পড়ুন:
আগের কর্মসূচি ঘিরে আইনি জটিলতা
এর আগে ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে একটি কর্মসূচির পরিকল্পনা করেছিল কালীঘাট তৃণমূল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার কথা ছিল। অনুমতি নিয়ে জটিলতা তৈরি হলে বিষয়টি আদালতে গড়ায়। এর আগে আদালত মাহেশের স্নানপিঁড়ি মাঠে সভার অনুমতি দিয়েছিল, তবে সেই সিদ্ধান্ত নিয়ে রাজ্য ও মন্দির কর্তৃপক্ষের তরফে আপত্তি ওঠে।
আরও পড়ুন:
এ দিনের শুনানিতে ১,০০০ জনের জমায়েতের শর্ত নিয়ে মামলাকারীর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্যের তীব্র বাদানুবাদ হয়।