পুবের কলম ওয়েব ডেস্ক: নন্দীগ্রাম উপনির্বাচনে বিজেপি প্রার্থীর মনোনয়ন পেশের দিনই তাঁর ছেলে তথা নিজের প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের খুন নিয়ে বিস্ফোরক দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার তিনি সরাসরি তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুনের চক্রান্তের অভিযোগ তুলেছেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই খুনের নেপথ্যে ‘ভাইপো গ্যাং’ জড়িত এবং শুটারদের দুই কোটি টাকার সুপারি দেওয়া হয়েছিল।
আরও পড়ুন:
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের মাত্র দু’দিনের মাথায় মধ্যমগ্রামে বাড়ি ফেরার পথে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দুর সর্বক্ষণের সঙ্গী চন্দ্রনাথকে।
বর্তমানে ঘটনার তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই সাত জনকে গ্রেফতার করা হলেও মূল চক্রী কে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। এই আবহে নিহত চন্দ্রনাথের মা হাসিরানি রথকে নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থী করেছে বিজেপি।আরও পড়ুন:
এ দিন মায়ের মনোনয়ন পেশের কর্মসূচিতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, চন্দ্রনাথ খুনের পিছনে অভিষেক এবং তাঁর সঙ্গীদের হাত রয়েছে।
তিনি জানান, ডায়মন্ড হারবারের বহু মানুষের কল রেকর্ডিং তিনি নিজে শুনেছেন, যা থেকে বিষয়টি স্পষ্ট। তবে মামলা বিচারাধীন থাকায় এর বেশি কিছু তিনি খোলসা করেননি। মুখ্যমন্ত্রীর এই বিস্ফোরক অভিযোগ প্রসঙ্গে ঋতপন্থী তৃণমূলের বিধায়ক মদন মিত্র জানান, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই প্রমাণ ছাড়া কথা বলবেন না। অভিযোগ সত্যি হলে তা অত্যন্ত দুঃখজনক, কারণ সত্য কখনও চাপা থাকে না।