যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ সীমিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে বড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট। ট্রাম্প প্রশাসনের বিতর্কিত পরিকল্পনা স্থগিত রাখার আদেশ প্রত্যাহারের আবেদন খারিজ করেছে সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন:
সোমবারের রায়ে নয় সদস্যের বেঞ্চের ছয় রক্ষণশীল বিচারপতির মধ্যে দুজন ভিন্নমত পোষণ করেন। সংখ্যাগরিষ্ঠের সঙ্গে একমত হয়ে পৃথক রায়ে বিচারপতি ব্রেট কাভানা বলেন, দীর্ঘ মেয়াদে ট্রাম্পের পরিকল্পনাটি আইনসম্মত হতে পারে।
তবে মধ্যবর্তী নির্বাচনের আগে তা কার্যকর করার মতো পর্যাপ্ত সময় অঙ্গরাজ্য ও স্থানীয় নির্বাচনী কর্মকর্তাদের হাতে নেই।আরও পড়ুন:
ইতিমধ্যে নর্থ ক্যারোলাইনাসহ কয়েকটি অঙ্গরাজ্যে ভোটারদের ডাকযোগে ভোটের ব্যালট পাঠানো শুরু হয়েছে। ফলে নির্বাচনের ঠিক আগে নিয়মে বড় পরিবর্তন আনলে প্রশাসনিক জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন:
গত মার্চে ডাকযোগে ভোটের সুযোগ সীমিত করতে নির্বাহী আদেশে সই করেছিলেন ট্রাম্প।
কোনও প্রমাণ না দিয়েই তিনি ডাকযোগে ভোটে জালিয়াতির ঝুঁকি রয়েছে বলে দাবি করেন। এরপরই তাঁর আদেশের বিরুদ্ধে একাধিক আইনি চ্যালেঞ্জ আসে।আরও পড়ুন:
ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত কয়েকটি অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করে। তাদের দাবি, মার্কিন সংবিধান অনুযায়ী নির্বাচন আয়োজন ও পরিচালনায় অঙ্গরাজ্যগুলোর ব্যাপক ক্ষমতা রয়েছে, ফেডারেল সরকারের নয়।
আরও পড়ুন:
আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে বিধিনিষেধ কার্যকর করার ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টার বিরুদ্ধে চলমান আইনি লড়াইয়ে সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।