পুবের কলম, ওয়েবডেস্ক: ঘরে থাকা একটি ফ্রিজ বা রেফ্রিজারেটর আচমকা বিস্ফোরণের পর দাবানলের মতো ছড়িয়ে পড়া আগুনে পুড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন একই পরিবারের চারজন সদস্য। এই ভয়াবহ দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার পুলিশ এই মর্মান্তিক ঘটনার খবরটি নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে স্থানীয় চাভাট গলি এলাকায় একটি আবাসিক বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন:
আগুনের শিখা দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ায় ভিতরে আটকে থাকা বাসিন্দারা বের হওয়ার কোনো সুযোগ পাননি। ধোঁয়ায় দমবন্ধ হয়ে ও আগুনে পুড়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। মৃতরা হলেন- গজানন ধামোনে (৬৫), রোশন ধামোনে (২১), সারদা ধামোনে (৪৫) এবং ভারতী ধামোনে (৫০)। গুরুতর আহত হ্যেছেন প্রিয়া ধামোনে (২৮) এবং গঙ্গা ধামোনে (২৫)।
দুজনকেই সংকটাপন্ন অবস্থায় স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, সেখানে তাঁদের চিকিৎসা চলছে।আরও পড়ুন:
ঘটনাটি স্থানীয় মার্কেট থানার এক্তিয়ারভুক্ত এলাকায় ঘটেছে। খবর পেয়েই পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ঘরের ভেতরে থাকা রেফ্রিজারেটরটি হঠাৎ প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয় এবং তাৎক্ষণিক আগুন ধরে যায় বলে অনুমান পুলিশের। বিস্ফোরণের পরপরই আগুন পুরো বাড়ির আবাসন জুড়ে দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে নিচ ও ওপরের তলায় থাকা সদস্যরা আটকা পড়েন।